চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্বে ফিরলেন ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। আইপিএলের চলতি মরসুমে বাকি ম্যাচগুলিতে চেন্নাই সুপার কিংসের দলপতির দায়িত্ব সামলাবেন মহেন্দ্র সিং ধোনি। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে পুরো মরসুম থেকেই ছিটকে গেলেন। ফলে তাঁর জায়গায় দলের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত খেলোয়াড়েই সেনাপতি হিসাবে বেছে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের কর্তারা। 

বৃহস্পতিবার চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং সাংবাদিকদের বলেছেন, ‘গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেই কনুইতে বড় ধরনের চোট পেয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ওই যন্ত্রণা নিয়েও খেলে চলছিলেন। কিন্তু যন্ত্রণা ক্রমশ সহ্যসীমার বাইরে চলে যাওয়ায় এক্স-রে ও এমআরআই করানো হয়েছে। তাতে কনুইতে চিড় ধরা পড়েছে। ফলে চলতি মরসুমে আর খেলতে পারবেন না। রুতুরাজের জন্য সত্যি খারাপ লাগছে। আমরা ওর মতো একজন খেলোয়াড়কে গোটা প্রতিযোগিতাতেই মিস করবে। রুতুরাজের পরিবর্তে বাকি মরসুমে দলের নেতৃত্ব দেবেন এমএস ধোনি। আমরা তাঁকেই বেছে নিয়েছি।’

উল্লেখ্য আইপিএল শুরু হওয়ার পর তেকে অর্থা‍ৎ ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন ধোনি। তাঁর নেতৃত্বেই পাঁচ বার দল চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছর অধিনায়কের দায়িত্ব থেকে তিনি সরে যান। পরিবর্তে চেন্নাইয়ের অধিনায়কত্বের দাযিত্ব পান রুতুরাজ গায়কোয়াড়। যদিও গত মরসুমে ভাল ফল করতে পারেনি চেন্নই। চলতি আসরেও জঘন্য পারফরম্যান্স পাঁচ বারের চ্যাম্পিয়নদের। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে। দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৯ নম্বরে রয়েছেন ধোনিরা। শেষ চারটি ম্যাচই হেরেছেন। আগামিকাল শুক্রবার চিপকে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সিএসকে। তার আগেই অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেলেন ধোনি।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ