Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি: D০ Or Die ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জ্বলে উঠলেন রোহিত শর্মা। আজ, সোমবার তিনি দেখিয়ে দিলেন কোন ধাতুর খেলোয়াড় তিনি। লখনউ সুপার জায়ান্টসের দেওয়া লক্ষ্য সহজেই পার করল মুম্বই ইন্ডিয়ান্স। ঋষভ পন্থের দলকে ৬ উইকেটে হারালেন হার্দিক পাণ্ড্যরা। আর এই হারের পর চলতি আইপিএলের প্লেঅফে ওঠা লখনউয়ের পক্ষে কার্যত অসম্ভব হয়ে গেল।

আজ, সোমবার ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্যাট করতে নেমে দলের হয়ে গোড়াপত্তন করেন লখনউয়ের সুপার জায়ান্টসের ব্যাটার মিচেল মার্শ ও জস ইংলিশ। যদিও ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ইংলিশ। তিনি করেন ১৩ রান। তারপরেই ব্যাট করতে নেমে ঝড়ের মতো ইনিংস খেলেন লখনউয়ের নিকোলাস পুরাণ। ২১ বলে ৬৩ রান করেন তিনি। মার্শ করেন ৪৪ রান। তাঁদের কাঁধে ভর করেই লখনউয়ের স্কোর পৌঁছয় ২২৮ রানে। যা ওয়াংখেড়ের মাঠে লড়াই করার জন্য যথেষ্ট বলে মনে হচ্ছিল। কিন্তু রোহিত শর্মার ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল লখনউ। এদিনের ম্যাচে রোহিতের ব্যাট থেকে আসে ৮৪ রান। তাঁকে যোগ্য সঙ্গ দেন রায়ান রিকেলটন। বাঁ হাতি এই ব্যাটারের স্কোর ৮৩। মুম্বইয়ের দুই ওপেনার কাঁধে ভর করেই জয় এসেছে।

আরও পডুন: D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

লখনউয়ের হয়ে মার্শ ও পুরাণ ছাড়াও ভালো ব্যাট করেন আইডেন মার্করাম, হিম্মত সিং। তাঁদের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩১ ও ৪০ রান। উল্লেখযোগ্যভাবে এদিনও বড় রান আসেনি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থের ব্যাট থেকে। তিনি ১০ বলে ১৫ রান করেন। মুম্বইয়ের হয়ে এদিন সেভাবে ভালো বল করতে পারেনি কোনও বোলার। ফের ব্যর্থ হন যশপ্রীত বুমরাহ। মুম্বইয়ের হয়ে এদিন ভালো বল করেন করবিন বোশ। তিনি দু ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। উইল জ্যাকস, রঘু শর্মা, গজনফর একটি করে উইকেট নেন। অপরদিকে লখনউয়ের বোলাররাও এদিন ব্যর্থ হন। মণিমরন সিদ্ধার্থ একমাত্র দুটি করে উইকেট নেন। মহম্মদ শামি ও মোহসিন খান নেন একটি করে উইকেট।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি