হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চোট–আঘাতে জর্জরিত হার্দিক পাণ্ড্যর উপরে মোহভঙ্গ ঘটেছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের। আগামী আইপিএলে তাঁকে মোটা টাকার বিনিময়ে দলে না রাখার বিষয়ে কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট। তবে কী ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা হিটম্যান রোহিত শর্মাকে? মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এমন জল্পনা। যদিও রাতে মুম্বই ইন্ডিয়ান্সের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘রোহিত শর্মাকে ফের দলের অধিনায়ক করার কোনও চিন্তাভাবনা আপাতত নেই। বিকল্প অধিনায়কের খোঁজ চলছে।’

আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেওয়ার জন্য ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েছিলেন হার্দিক পাণ্ড্য। ২০২২ ও ২০২৩ সালে গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পরে আইপিএল ২০২৪-এর আগে ফের মুম্বইতে ফিরে এসেছিলেন হার্দিক। এমনকি রোহিত শর্মাকে হটিয়ে তাঁর হাতে অধিনায়কত্বের গুরুদায়িত্ব তুলে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের শীর্ষ কর্তারা। তবে অধিনায়ক হিসেবে ডাহা ফেল করেছেন হার্দিক। দুই মরশুমে ৩৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুম্বইকে। তার মধ্যে মাত্র ১৫ ম্যাচে জয় এনে দিতে পেরেছেন। ২৪ ম্যাচে হারের মুখ দেখেছেন। ২০২৫ মরশুমে প্লে অফে উঠলেও চলতি মরশুমে ১০ দলের মধ্যে নবম স্থানে থেকেই সন্তুষ্ট হতে হয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নকে।

আগামী বছর আইপিএলের কথা ভেবে ইতিমধ্যেই দল গঠনের প্রস্তুতি শুরু করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের শীর্ষ কর্তারা। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন, গত দু’বারের অধিনায়ক হার্দিককে অন্য কোনও দলের কাছে বিক্রি করে দেবেন। সেক্ষেত্রে অধিনায়কত্বের দৌড়ে অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রোহিত শর্মা। ২০১১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে খেলেছেন। ২২১ ম্যাচে ৫,৬৯৮ রান করেছেন। মুম্বইকে আগেও নেতৃত্ব দিয়েছেন। যদিও রোহিতের পরিবর্তে ভারতের টি টোয়েন্টি দলের প্রাক্তন অধিনাযক সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে ভাবছেন মুম্বই ইন্ডিয়ান্সের শীর্ষস কর্তাদের একাংশ।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার