চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩,২১১ দিন বাদে দেশের মাটিতে টেস্ট শতরান রাহুলের

নিজস্ব প্রতিনিধিঃ আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণ আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে ঘরের মাঠে আবারও স্বাভাবিক ছন্দে ভারত। প্রথম দিনে দুই সেশনের মাধ্যমে নার্ভাস ওয়েস্ট উইন্ডিজকে মাত্র ১৬২ রানে অলআউট করার পর আবারও দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে ঘরের মাঠে ব্যাটিং শুরু করেছে ভারত। শুক্রবার (৩ অক্টোবর) সকালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

ভারতীয় খেলোয়াড়রা প্রায় দাপটের সঙ্গে খেলা শুরু করে। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি কে এল রাহুল-শুভমন গিল। তবে শুভমন হাফ সেঞ্চুরি করেই আউট হয়ে যান। কিন্তু রাহুল শুরু থেকেই আজ ফর্মে ছিল। যিনি একাই ১০০ রান তুলেছেন। এর সঙ্গে সঙ্গেই ৩,২১১ বাদে দেশের মাটিতে সেঞ্চুরি করলেন রাহুল। আর এটাই দেশের মাটিতে দ্বিতীয় টেস্ট শতরান রাহুলের। সব মিলিয়ে টেস্টে ১১ নম্বর শতরান করেছেন তিনি। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট শতরান করেছিলেন রাহুল।

সেই ইনিংসে তিনি ১৯৯ রান করে ছিলেন। তার পর দীর্ঘ ৮ বছর ৯ মাসের বেশি সময় দেশের মাঠে কোনও টেস্টে শতরান করতে পারেননি তিনি। সব মিলিয়ে ৩২১১ দিন পর দেশের মাটিতে টেস্ট শতরান করলেন কে এল রাহুল। কেএল রাহুল নিশ্চিত করলেন, তিনি ক্রিজে রয়েছেন। তবে মধ্যাহ্নভোজের বিরতির পরেই প্রথম ওভারে আউট হয়ে যান রাহুল। ওয়ারিক্যানের বলে তিনি ক্যাচ আউট হন। সুতরাং তিন ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার ভরসা এখন কেএল রাহুল। বিশেষ করে টেস্টে তিনি দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার। আমেদাবাদে প্রথম দিন টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি, দ্বিতীয় দিন তিনি সেটাকে সেঞ্চুরিতে রূপান্তরিত করে আবারও প্রমাণ করলেন টেস্ট ম্যাচে তিনি ভারতের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড়। এদিন কেএল রাহুল ১৯২ বলে সেঞ্চুরি করেছেন। তবে ১০০ রানের পর তিনি আউট হয়ে যান। ১৯৭ বলে ১০০রান করে ফেরেন তিনি। এদিন তাঁর ইনিংসে ছিল ১২টা চার। অবশেষে ২০১৬ সালের পর ২০২৫। অপেক্ষার অবসান ঘটল। তিনি হলেন চতুর্থ ভারতীয় প্লেয়ার যিনি ঘরের মাঠে দুই সেঞ্চুরির মাঝে এই লম্বা সময় অপেক্ষা করলেন। এর আগে সর্বোচ্চ অপেক্ষা রয়েছে অশ্বিনের। ঘরের মাঠে তিনি ৩৬টা ইনিংসের পর সেঞ্চুরি পেয়েছিলেন।

এখনও পর্যন্ত কেএল রাহুল সাতটা ম্যাচে ১৩টা ইনিংস খেলে ৬৪৯ রান করেছেন। তিনটে সেঞ্চুরি ও দুটো হাফসেঞ্চুরি করেছেন। এক ইনিংসে সর্বোচ্চ রান ১৩৭। কেএল রাহুলের পাশাপাশি শুমমন গিলও এদিন রেকর্ড তৈরি করেছেন। তিনি এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। তিনি হলেন দ্বিতীয় ভারতীয় অধিনায়ক। যিনি অধিনায়ক হিসেবে ঘরের মাঠে অভিষেক সিরিজেই ৫০ রান করেছেন। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন সুনীল গাভাসকর।

Published by:

Share Link:

More Releted News:

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ