এই মুহূর্তে

PSL-এ বিশৃঙ্খলা, মাঠের মধ্যেই পাক বোলার উসমান তারিককে শিক্ষা দিলেন ড্যারিল মিচেল

 নিজস্ব প্রতিনিধি:  পাকিস্তান মানেই বিতর্ক। পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার পর থেকেই একের পর এক বিতর্ক হয়েছে। এবার  শুক্রবার  পাকিস্তান সুপার লিগে (PSL) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও রাওয়ালপিন্ডির মধ্যে ম্যাচে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ড্যারিল মিচেল স্পিনার উসমান তারিকের বল খেলতে অস্বীকার করেন। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তারিকের বল করার পদ্ধতি  ইতিমধ্যেই আলোচনায় রয়েছে, বিশেষ করে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে। যা নিয়ে মিমের বন্যাও বয়েছে। তা নিয়ে  পিএসএল-এও এবার  পাক বোলার   সমালোচনার মুখে পড়েছেন।  

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত  সেই ম্যাচে তারিক নিজের ওভার বল করছিলেন এবং প্রথম তিন বলে তিনটি রান আসে। কিন্তু চতুর্থ বলের আগেই মিচেল হঠাৎ ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। পাক বোলারের দীর্ঘ বিরতি নেওয়ার ভঙ্গিতে অস্বস্তি বোধ করেন  মিচেল এবং শেষ মুহূর্তে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আম্পায়ারকে হস্তক্ষেপ করে ব্যাটসম্যানের  সঙ্গে কথা বলতে হয়।  

রাওয়ালপিন্ডি পিন্ডিজের রান তাড়া করার সময় ইনিংসের মাঝের ওভারগুলোতে এই ঘটনা ঘটেছে উসমান তারিকের বল করার পদ্ধতি নিয়ে নিয়ে সন্তুষ্ট ছিলেন না মিচেল। পাকিস্তানি এই স্পিনার বল ছাড়ার আগে তার সেই নিজস্ব ভঙ্গিমায় ক্ষণিকের বিরতি নেন, কিন্তু মিচেল স্টাম্প থেকে সরে দাঁড়ান এবং আম্পায়ারকে ইশারা  করে  জানান যে, তিনি বলটি খেলার জন্য প্রস্তুত নন। এমন ঘটনা দুবার ঘটার পর আম্পায়ার হস্তক্ষেপ করেন এবং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ওই ওভারের প্রথম বলে মিচেল একটি ‘প্যাডেল সুইপ’ শট খেলেন, কিন্তু ঠিক পরের বলেই তিনি ক্রিজ ছেড়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। মিচেলের এই পদক্ষেপে নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার রমিজ রাজা তীব্র সমালোচনা করেন।  পরবর্তীতে আম্পায়ার এসে পরিস্থিতি সামাল দেন। 

আরও পড়ুন: RCB-এর বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেও ‘হতাশ’ বৈভব, জানালেন কারণ

তারিকের  বল করার পদ্ধতি বেশ কিছুদিন ধরেই সমালোচকদের নজরে রয়েছে।  অনেক বিশেষজ্ঞই আইসিসি-কে অনুরোধ  করেছেন যে,   বল ছোঁড়ার   ঠিক আগে তারিকের সেই ক্ষণিকের বিরতি বা ‘পজ’-এর বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে। এর আগে, ভারতের প্রাক্তন স্পিনার আর অশ্বিন পরামর্শ দিয়েছিলেন যে, তারিকের বোলিং অ্যাকশন নিয়ে ব্যাটাররা যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে তাদের উচিত ক্রিজ ছেড়ে সরে দাঁড়ানো, কারণ এমনটা করলে আম্পায়ার বাধ্য হয়েই সেটিকে ‘ডেড বল’ হিসেবে ঘোষণা করবেন। 

Published by:

Share Link:

More Releted News:

ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু, দিল্লিকে ২১৩ রানের লক্ষ্য দিল চেন্নাই

চেন্নাইয়িনকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল, পয়েন্ট টেবিলে তিন নম্বরে লাল-হলুদ

জলে গেল অভিষেকের দুরন্ত ইনিংস, হায়দরাবাদকে উড়িয়ে জয়ী পঞ্জাব

ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক, পঞ্জাবকে ২২০ রানের টার্গেট দিল হায়দরাবাদ

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

বিশ্বের একনম্বর খেলোয়াড়কে হারিয়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আয়ুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ