নয়া নিয়ম চালু হচ্ছে টি ২০ বিশ্বকাপে, চিন্তা বাড়ল বোলারদের

Share:

নিজস্ব প্রতিনিধি : নয়া নিয়ম চালু হচ্ছে টি ২০ বিশ্বকাপে। একটি ওভার শেষের পর অন্য ওভার করতে সময় বেঁধে দেওয়া হবে। সেই সময় পার হয়ে গেলে জরিমানার কবলে পড়তে হতে পারে বোলিং টিমকে। অন্যদিকে সুবিধা হতে পারে ব্যাটিং টিমের।

দেখে নেওয়া যাক, নতুন নিয়মটা আসলে কী। নতুন নিয়ম অনুসারে, একটি ওভার শেষের পর পরের ওভার ৬০ সেকেন্ডের মধ্যে শুরু করতে হবে। যদি পর পর তিন বার ওভার শুরু করতে দেরি হয়, তাহলে ব্যাটিং টিমকে পাঁচ রান দিয়ে দেওয়া হবে। এর ফলে সমস্যার মুখে পড়তে হতে পারে বোলিং টিমকে। জানা গিয়েছে, আম্পায়ারের হাতে একটি স্টপ ওয়াচ থাকবে। সেই স্টপ ওয়াচের মাধ্যমে সময় অতিক্রান্ত হয়েছে কিনা, তা দেখে নেওয়া হবে।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত পুরুষদের ওয়ানডে ও টি ২০ ম্যাচে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু হয়েছিল। এবার স্থায়ীভাবে এই নিয়ম চালু হতে চলেছে। উল্লেখ্য, সাড়ে তিন ঘণ্টার মধ্যে ৫০ ওভারে ম্যাচ ও এক ঘণ্টা ২৫ মিনিটের মধ্যে ২০ ওভারের ম্যাচ শেষ হওয়া চাই। কোনও কোনও সময় দেখা যায়, ৫০ ওভার বা ২০ ওভারের ম্যাচ শেষ করতে বেশি সময় লেগে যাচ্ছে। স্লো ওভার রেট থাকায় বোলিং টিমের অধিনায়ককে জরিমানাও করা হয়েছে। এবার এর প্রভাবে সরাসরি ম্যাচের ফলাফলের ওপরও পড়তে চলেছে।

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট