হ্যামিলটন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে জবাব দিতে পারল না নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : হ্যামিলটন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাল্টা জবাব দিতে পারল না নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২৪২ রান করে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ২১১ রানেই আউট হয়ে যায় নিউজিল্যান্ড।

হ্যামিলটন টেস্টের প্রথম দিনে ৬ উইকেটে ২২০ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। বুধবার খেলতে নেমে মাত্র ২২ রান যোগ করতে পারেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। এরপর ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। মাত্র এক রানের মাথায় ডেভিড কনওয়ে আউট হয়ে যাওয়ার পর ৭৪ রানের জুটি করে দলকে এগিয়ে দেন টম লাথান ও কেন উইলিয়ামসন। ১০৪ বলে ৪০ রান করেন লাথাম ও ১০৮ বলে ৪৩ রান করেন কেন উইলিয়ামসন। দুজনকেই আউট করেন পাইডট। এরপর মিডল অর্ডারে রাচীন রবীন্দ্র ও উইল ইয়াং জুটি বাঁধেন। ১১৬ বলে ৫৯ রানের জুটি করেন তাঁরা। ৭৩ বলে ২৯ রান করেন রবীন্দ্র। ইয়াং করেন ৭৩ বলে ৩৬ রান। এরপরে অবশ্য নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যানরা তেমন পারফরমেন্স করতে পারেননি। দশ নম্বরে নেমে নেইল ওয়াগনার শেষ চেষ্টা করলেও তাতে কিছু লাভ হয়নি। ২৭ বলে ৩৩ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২১১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

এর আগে ২৪২ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ২১১ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ৩১ রানে পিছিয়ে রয়েছে কিউয়িরা। ডেন প্যাটারসন ও ডেন পাইডটের দাপটে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ডেন পাইডট নেন পাঁচ উইকেট। অন্যদিকে ডেন প্যাটারসন পান তিন উইকেট।

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে বড় সুখবর দিলেন নেইমার

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান