আয়োজনে আগ্রহী নয় কোনও সংস্থা, ISL-এর ভবিষ্যত অন্ধকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যত তমসাচ্ছন্ন। আইএসএল আয়োজনের জন্য দর হাঁকানোর জন্য ডাকা দরপত্রে অংশ নেয়নি কোনও সংস্থা। ফলে ভারতীয় ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজন নিয়ে সংশয দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে সর্ব ভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) সর্বময় কর্তা কল্যাণ চৌবে কোনও মন্তব্য করতে চাননি।

সূত্রের খবর ‘ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের জন্য দরপত্র হেঁকেছিল এআইএফএফের টেন্ডার কমিটি। দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৫ নভেম্বর থেকে বাড়িয়ে ১০ নভেম্বর করা হয়েছিল। কিন্তু এফএসডিএল-সহ কোনও সংস্থাই দরপত্র জমা দেয়নি। ফলে আইএসএলের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। তবে কোনও সংস্থা আয়োজনের জন্য দরপত্রে অংশ না নেওয়ায় হতাশ আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলির কর্তারা।

এতদিন যে সংস্থা আইএসএল আয়োজন করে আসছিল সেই এফএসডিএল সর্বভারতীয় ফুটবল সংস্থাকে তিনটি শর্ত দিয়েছিল। সেগুলি হল- আগামী ৫ বছর কোনও অবনমন থাকবে না। যদিও শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, দেশের এক নম্বর লিগে চ্যাম্পিয়নশিপ এবং রেলিগেশন দু’টোই থাকবে। দ্বিতীয় শর্ত ছিল, ফেডারেশনকে দেখাতে হবে তারা আইএসএলের জন্য যে ৩৭.৫ কোটি টাকা পাচ্ছে, সেটা কোথায় কোথায় খরচ করছে। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আইএসএলের জন্য একটি কমিটি গঠন করতে হবে। সেই কমিটিতে রাখতে হবে ফেডারেশনের ২জন সদস্য, যারা টুর্নামেন্টটি আয়োজন করবে তাদের একজন সদস্য, সম্প্রচার সংস্থার একজন প্রতিনিধি এবং ক্লাবগুলি থেকে ২জন প্রতিনিধি। এখানেই আপত্তি জানিয়ে এফএসডিএল তাদের ২ জন প্রতিনিধিকে রাখার দাবি জানায়।

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে এলোপাথাড়ি গুলিতে শিক্ষক ও শিশুসহ নিহত ৫

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

পুজোয় শহরের কোলাহল এড়াতে চান? ঢুঁ মারতে পারেন বিষ্ণুপুরে

আউশগ্রামের মাজি পরিবারের পুজোয় দেবীকে দেওয়া হয় সাত শাকের ভোগ

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী