ইডেনে বিশ্বকাপের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরে জটিলতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেনে বিশ্বকাপ প্রতিযোগিতার পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ। আগামী ১২ নভেম্বর ওই ম্যাচ হওয়ার কথা। কিন্তু ওই দিন দীপাবলী থাকায় খেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয় বলে ইতিমধ্যেই সিএবি’কে জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। আর সেই বার্তার পরেই সিএবি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

আসন্ন বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ ইডেনে আয়োজনের দায়িত্ব পেয়েছে সিএবি। আর ওই দায়িত্ব পেয়ে খুশি হয়েছিলেন বাংলার ক্রিকেট প্রশাসকরা। কিন্তু চতুর্থ ম্যাচ নিয়ে আচমকাই জটিলতা দেখা দিয়েছে। কালীপুজোর দিন ম্যাচ পড়ায় নিরাপত্তা নিয়ে বেঁকে বসেছেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। কেননা, কালীপুজো ও দিওয়ালির দিন শহরের নিরাপত্তা সামলাতেই ব্যস্ত থাকবেন পুলিশ কর্মী ও আধিকারিকরা। সেক্ষেত্রে   ইডেনে ম্যাচ হলে পর্যাপ্ত পুলিশের অভাবে কলকাতায় বড় সড় কোনও ঘটনা ঘটাতে পারে রাজ্য সরকারকে বদনাম করার কাজে লিপ্ত ষড়যন্ত্রকারীরা।

কলকাতা পুলিশ বেঁকে বসায় বিসিসিআইয়ের কাছে ম্যাচের দিন বদলের অনুরোধ জানিয়েছেন সিএবি কর্তারা। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাচের সূচি বদলাতে রাজি হয়নি। তাঁদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, একবার ক্রীড়াসূচি ঘোষিত হওয়ার পরে হঠা‍ৎ করে দিনক্ষণ বদলানো সম্ভব নয়। সেক্ষেত্রে আইসিসি এবং ম্যাচে অংশগ্রহণকারী দুই দেশের বোর্ডের সঙ্গে কথা বলতে অনুমতি আদায় করতে হবে। শেষ পর্যন্ত বিসিসিআই কর্তারা যদি পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের দিনক্ষণ বদলাতে রাজি না হন, তাহলে পর্যাপ্ত নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-অভিষেক ডালমিয়ারা। রাজ্যের প্রশাসনিক প্রধান তাঁদের বিমুখ করবেন না বলেই বিশ্বাস রয়েছে সিএবি কর্তাদের।

 

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী