কোহলি-সূর্যকুমারকে টেক্কা, ঐতিহাসিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বৈভব সূর্যবংশী

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈভব সূর্যবংশী সত্যিই একজন বিস্ময় বালক। মাত্র ১৫ বছর বয়সে যেভাবে দাপট দেখাচ্ছেন তাতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। রেকর্ড ভাঙা আর গড়া তার কাছে যেন কোনও কঠিন কাজই নয়। ভেঙে দিয়েছেন ভারতের সবচেয়ে আগ্রাসী ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ডও। বৈভব বর্তমানে আইপিএলে ঐতিহাসিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। যদি এই রেকর্ড গড়লে তা ক্রিকেট দুনিয়ায় ঐতিহাসিক হবে।

আইপিএলে কোনো ভারতীয়ের একটি মরশুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি করতে ১৫ বছর বয়সী তরুণের আর দুটি ছক্কা প্রয়োজন। এই রেকর্ডটি বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মার (৪২) দখলে রয়েছে। শনিবার গুজরাত টাইটান্সের (জিটি) বিপক্ষে ম্যাচে তিনটি ছক্কা হাঁকিয়ে সূর্যবংশী চলতি মরশমে ৪০ ছক্কা হাঁকিয়েছেন। এই সাফল্যের পরেই বৈভব শ্রেয়স আইয়ার , বিরাট কোহলি , সূর্যকুমার যাদব ও ঋষভ পান্তের মতো কিংবদন্তিদের ছাপিয়ে গিয়েছেন।

একটি মরশুমে ভারতীয় খেলোয়াড়রা কে কতগুলি ছক্কা হাঁকিয়েছেন…

৪২ – অভিষেক শর্মা (২০২৪)
৪০ – বৈভব সূর্যবংশী (২০২৬)
৩৯ – শ্রেয়াস আইয়ার (২০২৫)
৩৮ – বিরাট কোহলি (২০১৬)
৩৮ – বিরাট কোহলি (২০২৪)
৩৮ -সূর্যকুমার যাদব (২০২৫)

জানিয়ে রাখা ভালো, শনিবার (৯ মে) সূর্যবংশী আরও একটি বিশ্ব রেকর্ড ভেঙেছেন। মহম্মদ সিরাজের প্রথম বলেই ছক্কা মেরে সূর্যবংশী টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০টি ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়েছেন। ১৫ বছরের বিস্ময় বালক মাত্র ৫১৪ বল এই ফর্ম্য়াটে খেলতে নেমেই সবচেয়ে কমবয়সি ব্যাটার হিসেবে ১০০ ছক্কা হাঁকিয়েছে। অন্যদিকে আইপিএলে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি ৩০টি ছক্কা হাঁকিয়েছে বৈভবই। ২০২৪ সালের আইপিএলে পাওয়ার প্লে তে অভিষেক শর্মা ২৯টি ছক্কা হাঁকিয়েছিল ।

মহাষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া