ভারতে খেলতে যাচ্ছি না, জানিয়ে দিল পাকিস্তান

চিঠি দিয়ে জানিয়ে দিল বোর্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অনুষ্ঠেয় একদিনের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের জন্য শর্ত আরোপ করল পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, চলতি বছরের এশিয়া কাপ পাকিস্তান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলে তারা ভারতে আয়োজিত একদিনের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে না। বিসিসিআই সূত্রে খবর, পাক বোর্ডের তরফ থেকে এই মর্মে চিঠি পাঠিয়ে  দেওয়া হয়েছে। পাশাপাশি পাক বোর্ড সভাপতি নাজাম শেঠি জয় শাহের সঙ্গে  দেখা করে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। পাকিস্তান আগেও জানিয়ে ছিল। নতুন করে আরও একবার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কারণ শনিবার (৪ ফেব্রুয়ারি, ২০২৩) বাহরিনে একটি বৈঠক। সেই বৈঠকে ছিলেন বোর্ড সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। বৈঠকে জয় শাহ জানিয়ে দেন, এশিয়া কাপের ভেনু বদলে ফেলা হবে। আগামী মাসেই জানিয়ে দেওয়া হবে কোথায় হবে এশিয়া কাপ। এশিয়া কাপের ভেনু বদলে ফেলার কারণ সে দেশের রাজনৈতিক অস্থিরতা ও খেলোয়াড়দের নিরাপত্তা। 

২০০৮ সালের পর ভারত আর পাকিস্তান সফর করেনি। আশা করা গিয়েছিল, আসন্ন এশিয়াকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে,  সে দেশে গিয়ে ভারত এশিয়া কাপ খেলবে না। ভারতের দাবিকে গুরুত্ব দিয়ে এশিয়া কাপ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এমনিতেই রাজনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আদায়-কাঁচকলায়। সেই সম্পর্কে ঢুকে পড়ল ২২ গজও। 

আরও পড়ুন পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপের আসর, বসছে কোন দেশে?

 

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও