দল গোছাতে ব্যস্ত পাক ক্রিকেট বোর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকবেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে সময় খুব কম। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী মাসে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করতে ব্যস্ত। টুর্নামেন্টের আগে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। তবে তার আগেই দল গোছানোর কাজ শেষ করতে ব্যস্ত পাক ক্রিকেট বোর্ড।

নির্বাচকরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে ওপেনার আবদুল্লাহ শফিক এবং উসমান খান এই দলে থাকবেন না। তবে ফখর জামান দলে জায়গা পেয়েছেন। ইমাম-উল-হক এবং উদীয়মান খেলোয়াড় হাসিবুল্লাহকে দলে রাখা নিয়ে এখনও পর্যন্ত বিস্তর আলোচনা চলছে। জল্পনাও উঠেছে বহু। স্কোয়াডে প্রধান খেলোয়াড় হিসেবে থাকবেন— মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, সালমান আগা, তাইয়ুব তাহির এবং ইরফান খান।

এদিকে বোলিং বিভাগে থাকবেন, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন। এছাড়া কামরান গুলাম, লেগ-স্পিনার আব্রার আহমেদ এবং তরুণ সুফিয়ান মুকীম সহায়ক ভূমিকা পালন করবেন।  

উল্লেখ্য, এখনও পর্যন্ত পাকিস্তান একমাত্র দল যারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি।প্রাথমিক স্কোয়াডের নাম আইসিসিতে জমা দেওয়া হয়েছে, তবে চূড়ান্ত তালিকা ১১ ফেব্রুয়ারির মধ্যে নিশ্চিত করতে হবে। ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে। তাই দল চূড়ান্ত করার জন্য খুব বেশি সময় নেই পাকিস্তানের হাতে।

রক্তে মিশছে মাইক্রোপ্লাস্টিক! প্রতিদিনের এই অভ্যাসেই বাড়ছে ঝুঁকি

৪৯ দিন পর শনির নক্ষত্র পরিবর্তন, পুজোর আগেই সুখবর ৬ রাশির জাতকদের

খালি পেটে গরম জলে অলিভ অয়েল মিশিয়ে খাওয়া কতটা উপকারী জানেন?

বুধাদিত্য যোগে শনিবার থেকেই কপাল খুলছে ৩ রাশির জাতকদের

সন্তান সুখ লাভ করতে রবিবার পুত্রদা একাদশীতে কীভাবে বিষ্ণুর পুজো করবেন?

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, ৭ রাশির জাতকদের আর্থিক অবস্থা উন্নত হবে, তবে ব্যয় কমান

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়