পর পর শূণ্য রান করায় আয়ুবে কোপ, ফিরলেন বাবর-রিজওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি : রান করতে যেন ভুলেই গিয়েছেন। এশিয়া কাপে বার বার শূণ্রানেই ফিরেছেন তিনি। এযেন টপ অর্ডারে থাকা খেলোয়াড়ের লজ্জাজনক রেকর্ড। তাঁকে বোঝা মনে করে বাদ দেওয়ার কথাও বলেছিলেন পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াকার ইউনিস। এশিয়া কাপের পর পাকিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই সিরিজে বাদ দেওয়া হয়েছে সাইম আয়ুবকে। সাফল্যের খোঁজে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে।

জানা গিয়েছে, এশিয়া কাপে আয়ুবের ওপরে বরসা করেছিলেন পাক নির্বাচকরা। কিন্তু একের পর এক ম্যাচে শূণ্য রান নিয়েই প্যাভিনিয়নে ফিরেছেন তিনি। সকলকে চূড়ান্ত হতাশ করেছেন তিনি। এশিয়া কাপের ৭ ম্যাচ মিলিয়ে তাঁর ঝুলিতে জড়ো করেছেন ৩৭ রান। ৪ ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। তবে বল হাতে ৮ উইকেট পেয়েছেন। কিন্তু এশিয়া কাপে তাঁর এই পারফরমেন্সে খুশি নয় নির্বাচকরা। তাই দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে তাঁরে ছেঁটে ফেললেন নির্বাচকরা।এক কথায় দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ দিয়ে তাঁকে শাস্তিই দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

তরুণ অলরাউন্ডার আয়ুবের ব্যাটিংয়ের দিকে তাকিয়েছিল পাকিস্তান শিবির। কিন্তু এশিয়া কাপে প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর তাঁকে ওপেনিং থেকে সরিয়ে দিতে বাধ্য হন কোচ মাইক হেসন, অধিনায়ক সলমন আঘারা। তাঁর ব্যাটিং দেখার পর কড়া সমালোচনা শুরু হয়। শেষে কঠোর সিদ্ধান্ত নিলেন পাক নির্বাচকেরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। সেখানে নেই তরুণ এই অবরাউন্ডার।

সদ্য এশিয়া কাপে ফাইনালে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ১২ অক্টোবর থেকে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজ়। সেই সিরিজ়ের দলে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে। ১৮ জনের দলে রয়েছেন, শান মাসুদ (অধিনায়ক), আমির আজমল, আবদুল্লা শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজ়ম, ফয়জল আক্রম, হাসান আলি, ইমাম-উল হক, কামরান গুলাম, খুররাম শাহজ়াদ, মহম্মদ রিজ়ওয়ান (উইকেটরক্ষক), নোমান আলি, রোহেল নাজ়ির (উইকেটরক্ষক), সাজিদ খান, সলমন আলি আঘা, সাউদ সাকিল এবং শাহিন আফ্রিদি।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য