চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়তেই দেশজুড়ে ছুটি ঘোষণা প্যারাগুয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে প্যারাগুয়ে। জার্মানি প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪–৩ গোলে হেরেছে। ১-১ গোল সমতায় ১২০ মিনিটের খেলা শেষ হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। তাতেই নির্ধারণ হয় দল দুটির ভাগ্য নির্ধারণ। ফুটবলের ইতিহাসে এই অবিস্মরণীয় জয়কে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

মঙ্গলবার (১ জুলাই) লাতিন আমেরিকার এই দেশে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটির আওতায় থাকবে। সোমবার রাতে এক বিশেষ বার্তায় এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান সে দেশের প্রেসিডেন্ট। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ফুটবল দলের এই অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্য যেন পুরো দেশবাসী একসঙ্গে উদযাপন করতে পারে, সেই সুযোগ করে দিতেই এই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারানোর পরেই  প্যারাগুয়ের  রাজপথে নেমে আসে  বহু ফুটবলপ্রেমী। রাজধানীসহ দেশজুড়ে শুরু হয় বাঁধভাঙা আনন্দ-উল্লাস। কোচ গুস্তাভো আলফারোর অধীনে সাম্প্রতিক সময়ে  প্যারাগুয়ে দারুণ খেলছে। ফুটবল প্রেমীরা এই জয়কে প্যারাগুয়ের ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ও গৌরবময় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে। টাইব্রেকারে  জোসে ক্যানেলের শক্তিশালী শটে জালে বল জড়িয়ে যেতেই নিশ্চিত হয় ঐতিহাসিক জয়।  জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের পথচলা আরও দীর্ঘ করল প্যারাগুয়ে। 

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়