বাংলাদেশের বিরুদ্ধে অনন্য নজির গড়লেন কামিন্স

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শুক্রবার বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। আর ওই ম্যাচেই এক কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক গড়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। আর দ্বিতীয় অজি বোলার হিসাবে এই নজির গড়েছেন তিনি। চলতি টি টোয়েন্টি বিশ্বকাটপের আসরে অবশ্য এটিই প্রথম হ্যাটট্রিক।

অ্যান্টিগুয়ায় ১৮তম ওভারে বল করতে এসে টাইগারদের জোড়া ধাক্কা দিয়েছিলেন কামিন্স। পঞ্চম বলে ফিরিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদকে। পরের বলে ফেরান শেখ মেহেদী হাসানকে। ২০তম ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয়কে ফিরিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব নিজের ঝুলিতে পুরেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। চতুর্থ অস্ট্রেলিয়ান হিসাবে টি টোয়েন্টিতে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব গড়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। ১৭ বছর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধেই ওই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। পর পর তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও আলক কাপালিকে। বিশ্বকাপের আসরে দ্বিতীয় হ্যাটট্রিক করেছিলেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। ২০২১ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওই গৌরবের অধিকারী হয়েছিলেন তিনি। ওই বিশ্বকাপের আসরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা হ্যাটট্রিক করেছিলেন। ২০২২ সালের বিশ্বকাপ আসরে আরব আমিরাতের কার্তিক মায়াপ্পান ও আয়ারল্যান্ডের জস লিটল যথাক্রমে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। এদিন সেই তালিকায় ঢুকে গেল প্যাট কামিন্সের নাম।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১