এমবাপ্পেকে অপহরণের ছক! জেলের ভিতর থেকেই ২৬ জনের ‘টার্গেট লিস্ট’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: অপহরণের চেষ্টা করা হয়েছিল  ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে। তবে সেই পরিকল্পনা ব্যার্থ হয়েছে।  এই তথ্য  প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, শুধু এমবাপ্পে নন, সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের নিশানায় ছিলেন মোট ২৬ জন। তালিকায় ছিলেন জনপ্রিয় র‍্যাপ শিল্পী, অলংকার ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী এবং এক চিনা কোটিপতি-সহ একাধিক ধনী ব্যক্তি।  

এই ঘটনায় ১৮ বছর বয়সী ক্লেমেন্ত এল-এর নাম সামনে এসেছে। ‘লেস্টার জেড’ ছদ্মনামে একটি অপরাধী চক্র পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ফ্রান্স ও সুইজারল্যান্ডের নাগরিক এই তরুণ ইতিমধ্যেই  ডাকাতি ও মহিলা পাচারের অভিযোগে কারাগারে বন্দী ছিলেন। তদন্তকারীদের দাবি, জেলের ভিতর থেকেই নিজের অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ রাখতেন ক্লেমেন্ত। সেন্ট ডেনিসের ভিলপাঁত কারাগারে তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পর তদন্তকারীদের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। ফোনের মেসেজ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে উদ্ধার হয় ২৬ জনের একটি তালিকা। সেখানে তাঁদের ঠিকানা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও ছিল বলে জানা গিয়েছে। সেই তালিকাতেই ছিল কিলিয়ান এমবাপ্পের নাম।  

আরও পড়ুন: ২৯০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি, কলকাতা-সহ ১১ জায়গায় হানা ED-র

ঘটনার সূত্রপাত অবশ্য আরও আগে। গত বছর এপ্রিলে ফ্রান্সের নয়ি-সুর-সেইন এলাকায় একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির তদন্ত করতে গিয়ে ক্লেমেন্ত এল-এর নাম সামনে আসে। ঘড়ি নির্মাতার ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন হিসেবে তাঁকে শনাক্ত করা হয়। পরে সশস্ত্র ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে।তবে জিজ্ঞাসাবাদে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ক্লেমেন্ত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জেলে একা রাখার নির্দেশ দিয়েছে আদালত। 

 

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড