রোনাল্ডোর পেনাল্টি মিসেও জয় আটকাল না পর্তুগালের! কেমন গেল ইউরোপে থ্রিলারের রাত?

Share:

নিজস্ব প্রতিনিধি : ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল পর্তুগাল। রবিবার লিসবনে দ্বিতীয় লেগের লড়াইয়ে ৬ষ্ঠ মিনিটে পেনাল্টিতে দলকে সমতায় ফেরানোর সুযোগ এসেছিল রোনাল্ডোর সামনে।কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ‘সিআর সেভেন’।পেনাল্টি মিস করে হতাশায় ভাসান সবাইকে।তবে পর্তুগাল যখন দুই লেগ মিলিয়ে ২-১ গোলে পিছিয়ে, তখনই নিজের দায় শোধ করেন রোনাল্ডো।ম্যাচের ৭২ মিনিটে তাঁর দারুণ এক গোলে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতায় ফেরে পর্তুগাল।

এই নিয়ে কেরিয়ারের ৯২৯তম গোল করলেন রোনাল্ডো।এর পরপরই হয়লুন্দকে জবাব দেন ‘সিউ’ উদযাপনে।প্রসঙ্গত আগের ম্যাচে গোল করে রোনাল্ডোর সামনে তাঁর মত উদযাপন করে আলোচনায় এসেছিলেন ডেনমার্কের তরুণ স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ।তবে অপমান নয়, ইউনাইটেড ফরোয়ার্ড তাঁর ‘আইডল’ রোনাল্ডোকেই অনুকরণ করেছিলেন সেদিন।লিসবনে রোনাল্ডোর পেনাল্টি মিসের পর ৩৮ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পর্তুগাল।এই গোলের পর দুই লিগ মিলিয়ে ১-১ সমতা আসে লড়াইয়ে।

এরপর ৫৬ মিনিটে ডেনমার্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রাসমুস ক্রিস্টিনসেন। যা পর্তুগালের পক্ষে সমতায় নেন রোনাল্ডো। পর্তুগালও অবশ্য ছাড়ার পাত্র ছিল না। ৮৬ মিনিটের মাথায় ফ্রান্সিস্কো ট্রিনকাও পর্তুগালে হয়ে গোল করেন। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯১ মিনিটের মাথায় আবার গোল করেন ট্রিনকাও। প্রথম বারের মতো এগিয়ে যায় পর্তুগাল। ডেনমার্ক অনেক চেষ্টা করলেও গোল শোধ করতে পারেনি। ১১৫ মিনিটের মাথায় গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন গনসালো র‌্যামোস। দুই পর্ব মিলিয়ে ৫-৩ গোলে জেতেন রোনাল্ডোরা।ম্যাচের পর সামাজিক মাধ্যমে গোল-উদ্‌যাপনের একাধিক ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন, ‘কী দারুণ রাত, পর্তুগাল।’

বলা যেতে পারে নেশনস লিগের চারটি কোয়ার্টার ফাইনালেই টান টান লড়াই। একটি ম্যাচের ফয়সালা হল অতিরিক্ত সময়ে। দু’টি ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেমিফাইনালের চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে।পর্তুগাল, ফ্রান্স, স্পেন ও জার্মানি উঠেছে শেষ চারে।পর্তুগাল জিতলেও পেনাল্টি হাতছাড়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?