আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পদত্যাগী ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকরের বিকল্প খুঁজে পেল বিসিসিআই। শুধু তাই নয়, পশ্চিমাঞ্চল থেকেও নির্বাচক হিসেবে কে যোগ দেবেন, তাও চূড়ান্ত করে ফেলেছেন বোর্ড কর্তারা। সূত্রের খবর, অজিত আগরকরের জায়গায় ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক হচ্ছেন দক্ষিণাঞ্চলের প্রজ্ঞান ওঝা। আর পশ্চিমাঞ্চল থেকে নির্বাচক হিসেবে নির্বাচক কমিটিতে সামিল হচ্ছেন রমেশ পাওয়ার।

সম্প্রতি ভারতীয় সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অজিত আগরকর। তাঁর বিকল্প খুঁজতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের। আগরকরের বিকল্প হিসেবে ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক পার্থিব পটেলের নাম বিকল্প হিসেবে চিন্তাভাবনা করেছিলেন মিঠুন মানহাস-দেবব্রত শইকিয়ারা। কিন্তু গুজরাত টাইটান্সের দায়িত্ব ছেড়ে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে রাজি হননি পার্থিব। ফলে নতুন করে বিকল্প খোঁজা শুরু হয়।

শেষ পর্যন্ত ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝাকেই  পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির পূর্ণকালীন চেয়ারম্যান পদে বেছে নিয়েছেন বোর্ড কর্তারা।  অজিত আগরকর  দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।  দক্ষিণাঞ্চলের প্রতিনিধি ওঝা ভারতের হয়ে ২৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। নির্বাচক প্যানেলের অন্য সদস্যদের তুলনায় তাঁর টেস্ট খেলার অভিজ্ঞতা বেশি হওয়ায় তাঁকেই বেছে নেওয়া হয়েছে।

অন্যদিকে, আগরকর চলে যাওয়ায় নির্বাচক কমিটিতে পশ্চিমাঞ্চলের প্রতিনিধির পদ খালি হয়েছিল। সূত্রের খবর, ওই পদে আসছেন রমেশ পাওয়ার। ভারতের হয়ে দুটি টেস্ট ও ৩১টি ওয়ানডে খেলা পাওয়ার এর আগে দুই দফায় ভারতীয় মহিলা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। জুনিয়র দলের নির্বাচক কমিটির প্রধানের দৌড়ে সামিল ছিলেন পাওয়ার। তাঁকে বুঝিয়ে সিনিয়র দলের নির্বাচক করছেন বোর্ড কর্তারা।

চোরবাগানের মণ্ডপে প্রবল ভিড়ে চিড়েচ্যাপ্টা ৩৫ জন, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’