অজিদের বিরুদ্ধে ছয় উইকেট নিয়ে কুম্বলেকে টপকে গেলেন অশ্বিন

ভারতীয় অফ স্পিনারের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ফের নয়া কীর্তি গড়লেন ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চলতি টেস্টে প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার সুবাদে প্রাক্তন ভারতীয় স্পিনার অনিল কুম্বলের রেকর্ড ভেঙে দিলেন তিনি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চালু বর্ডার-গাভাস্কার সিরিজে এতদিন সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন কুম্বলে। তাঁকে টপকে ভারতীয়দের মধ্যে শীর্ষে উঠে এলেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে টেস্ট সিরিজ বর্ডার-গাভাস্কার ট্রফি চালু হওয়ার পর থেকে ১১১টি উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন অনিল কুম্বলে। এদিন তাঁর সেই রেকর্ড ভেঙ্গে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার পাঁচ অজি ক্রিকেটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে মোট ১১৩ উইকেট শিকার করেছেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তিনিই এখন ভারতীয় হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি।  টেস্ট ক্রিকেটে এই নিয়ে ৩২ বার পাঁচটি বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন।

ভারত এবং অস্ট্রেলিয়া দু’দল মিলিয়েও যুগ্ম শীর্ষে চলে এলেন অশ্বিন। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার নাথান লায়ন মোট ১১৩ উইকেট নিয়েছেন। ফলে দুই দেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার দৌড়ে সামিল হয়েছেন দুজনে। অশ্বিনের সামনে যেমন যেমন উইকেট সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে, তেমনই লায়নের কাছে উইকেট বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এদিন যেভাবে অশ্বিন বল করেছেন তার প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘অশ্বিনের বোলিং দেখে খুব ভাল লাগল। মান সব সময় বোঝা যায়।’

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪