ছেলেকে কাছে পেতেই জড়িয়ে কাঁদলেন অশ্বিনের মা, মেয়ে তুলে দিল বিশেষ উপহার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখতেই  চেন্নাই বিমানবন্দর থেকে তাঁর বাড়ি পর্যন্ত  সর্বত্রই হইচই পড়ে যায়।  আর সেইসময় ছেলে  দেশে ফিরতেই জড়িয়ে ধরে কাঁদলেন অশ্বিনের মা চিত্রাদেবী । শুধু তাই নয় বাবা রবিচন্দ্রনও ভারতীয় অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন।

পাশাপাশি দেশে ফিরতেই  অশ্বিনকে বিশেষ উপহার দিলেন   দুই মেয়ে আখিরা এবং আধ্যা । স্বাভাবিকভাবেই সন্তানদের কাছ থেকে উপহার পেয়ে বেশ খুশি হয়েছেন ভারতীয় খেলোয়াড়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে উপহার দেওয়ার জন্য মেয়ে আখিরাকে ধন্যবাদ জানিয়েছেন অশ্বিন। একথায় বলা যায়, তিনি দেশে ফিরতেই বেশ  আনন্দিত গোটা পরিবার ।

অন্যদিকে এদিন  বাড়িতে ফেরার পর সকলের উদ্দেশ্যে অশ্বিন জানিয়ে দেন , ‘সকলেরই আবেগ আছে। সেটাকে সম্মানও করি আমি। আস্তে আস্তে সব সয়ে যাবে। তবে আমার কাছে এটা বিরাট শান্তি এবং তৃপ্তির ব্যাপার।’ তাঁর কথায় কোনও দিন দেশের অধিনায়কত্ব না করা নিয়েও আক্ষেপ নেই তাঁর। তিনি অনেক মানুষকে দেখেছেন দূর থেকে আক্ষেপ করতে। তিনি নিজের মতন জীবন কাটাতে চান। আপাতত সব ছেড়ে আপাতত আইপিএলেই মন দিয়েছেন চান।

উল্লেখ্য,  টেস্টে অশ্বিন অভিষেক করেন ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।   ২০১১ সাল থেকে ২০২৪ সালে এসে টেস্টের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।  বর্তমানে ১০৬টি টেস্ট ম্যাচ খেলে অশ্বিনের মোট উইকেট ৫৩৭ এবং গড় ২৪। অনিল কুম্বলের পরেই রয়েছে তাঁর স্থান।  এই আবহে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা  করে দেন  রবিচন্দ্রন অশ্বিন।

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল