টেস্ট ক্রিকেটে নতুন নজির রবিচন্দ্রন অশ্বিনের

Share:

নিজস্ব প্রতিনিধি : টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়লেন এই স্পিনার। অনিল কুম্বলের পর দ্বিতীয় বোলার হিসাবে এই ৫০০ উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন।

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম উইকেটটি তুলে নেন অশ্বিন। ব্যক্তিগত ১৫ রানের মাথায় জ্যাক ক্রলিকে আউট করেন তিনি। ৮৯ রানের মাথায় ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন হয়। এদিন ক্রলিকে আউট করার পরই নতুন রেকর্ড গড়লেন অশ্বিন। ৫০০ উইকেটের মধ্যে দেশের মাটিতেই ৩৪৭টি উইকেট পেলেন ভারতের এই লেগস্পিনার। এনিয়ে ২৬টি ইনিংসে পাঁচ বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। পাশাপাশি ছয় বার একটি টেস্ট ম্যাচে ১০টি বা তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন অশ্বিন। তবে ইতিমধ্যে দ্রুততম পাঁচশো উইকেট নেওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছেন অশ্বিন। টপকে গিয়েছেন অনিল কুম্বলের রেকর্ড। অনিল কুম্বলেকে ৫০০ উইকেট নিতে ১০৫টি ম্যাচ খেলতে হয়েছিল। কিন্তু অশ্বিন ৫০০ উইকেট নিলেন ৯৮টি ম্যাচ খেলেই। 

সারা বিশ্বে অশ্বিনই নবম বোলার যিনি এই বিরল কৃতিজ্ঞ অর্জন করেন। ভারতীয় বোলার হিসাবে অনিল কুম্বলে ছাড়া আর কোনও বোলার এই বিরল কৃতিত্ব অর্জন করতে পারেননি। অনিল কুম্বলে ছাড়াও টেস্ট ক্রিকেটে পাঁচশোর বেশি উইকেট পেয়েছেন মুথাইয়া মুরলিথরন, শেন ওয়ার্ন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, গ্লেন ম্যাকগ্রা, কোর্টনি ওয়ালশ ও নাথান লায়ন।

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের