ধোনির পর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিলেন ঋষভ পন্থ। শনিবার টেস্ট ক্রিকেটে দেশের নেতৃত্ব দেওয়া দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে উঠে এসেছেন পন্থ। মহেন্দ্র সিং ধোনির পরেই লিখিয়ে নিলেন নিজের নাম। বর্তমানে তিনি গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টে দলের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক শুভমান গিলের পরিবর্তে। গিল ঘাড়ের আঘাতের কারণে মাঠের বাইরে রয়েছেন।

২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান ৪৮তম টেস্ট খেলছেন পন্থ। তিনি এখন ভারতের ৩৮তম টেস্ট অধিনায়ক এবং এমএস ধোনির পর দীর্ঘতম ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব দেওয়া দ্বিতীয় উইকেটরক্ষক। ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে ধোনি ৬০টি টেস্টে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন। ম্যাচের আগে কথা বলতে গিয়ে, পন্থ অস্বাভাবিক পরিস্থিতির কথা স্বীকার করলেও এই সুযোগ পেয়ে গর্ব প্রকাশ করেছেন। খেলার আগে হওয়া সংবাদ সম্মেলনে পন্থ বলেন, “অবশ্যই, একজন অধিনায়ক হিসেবে এককালীন ম্যাচই সেরা পরিস্থিতি নয়। কিন্তু একই সঙ্গে, আমি সত্যিই গর্বিত যে বিসিসিআই আমাকে এই সুযোগ দিয়েছে। আপনারা জানেন, যখনই আপনি আপনার দেশকে নেতৃত্ব দেন, তখনই সবচেয়ে গর্বের মুহূর্ত।” সেই সঙ্গেই ভারতের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান বলেন, “কিন্তু একই সাথে আমি এটা নিয়ে অতিরিক্ত ভাবছি না। আমরা সবাই জানি আমরা কীভাবে ক্রিকেট খেলি এবং মাঠে আমরা কীভাবে আচরণ করতে চাই। এটি একটি কঠিন টেস্ট ম্যাচ ছিল, শেষ টেস্ট ম্যাচ এবং এর থেকে বেরিয়ে এসে আমরা এই টেস্ট ম্যাচ জেতার জন্য যা যা করা দরকার তা করতে চাই এবং সেই দিকেই মনোযোগ দিতে চাই।”

তবে টেস্ট অধিনায়ক হিসেবে পন্থের অভিষেক টসে হতাশার মধ্য দিয়ে শুরু হয়েছিল কারণ টসে হেরেছে ভারত। দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ইডেনে হারের পর টিম ইন্ডিয়া দুটি পরিবর্তন এনেছে, গিলের পরিবর্তে নীতীশ কুমার রেড্ডি , সাই সুদর্শন এবং অক্ষর প্যাটেলকে দলে নেওয়া হয়েছে। ভারতের প্রথম একাদশে রয়েছে, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুধারসন, ধ্রুব জুরেল, ঋষভ পন্ত ( উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা