বাজল বিদায় ঘন্টা, লখনউয়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ঋষভ পন্থ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ‘গলা ধাক্কা’ খাওয়ার আগেই লখনউয়ের অধিনায়কত্ব ছাড়লেন ঋষভ পন্থ। আজ শুক্রবারই (২৯ মে) অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে লখনউ সুপার জায়ান্টসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্জি পেশ করেছিলেন। সঙ্গে সঙ্গেই সেই আর্জি মঞ্জুর করেছে সঞ্জীব গোয়েঙ্কার দল।

গত বছর আইপিএলের নিলামে ২৭ কোটি টাকা ঋষভকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। যদিও ওই বিপুল পরিমাণ টাকা দিয়ে পন্থকে কেনা কতটা উচিত হয়েছে, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়। গত দুই বছর ধরে লখনউকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব পেয়েছিলেন মিডল অর্ডার ব্যাটার। কিন্তু দলকে তেমন দিশা দেখাতে পারেননি। চলতি আইপিএলে গ্রুপ লিগের ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয়ের মুখ দেখেছিল লখনউ সুপার জায়ান্টস। আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার নিচে ছিল। গত বছর অর্থা‍ৎ ২০২৫ সালে অবশ্য খানিকটা ভাল ফল করেছিল। ১৪টি ম্যাচের মধ্যে ছয়টিতে জয়ের মুখ দেখেছিল। অর্থা‍ৎ পন্থের নেতৃত্বে গত দুই মরশুমে ২৮ ম্যাচের মধ্যে মাত্র ১০টি জয়ের মুখ দেখেছে লখনউ। বাকি ১৮টি ম্যাচেই হারতে হয়েছে।

অধিনায়ক হিসাবে দুই বছর দলকে যে প্লে-অফে তুলতে ব্যর্থ হয়েছেন, তাই নয়, খেলোয়াড় হিসাবেও ব্যাট হাতে দলকে ভরসা জোগাতে পারেননি ঋষভ পন্থ। ২০২৫ মরশুমে ১৪ ম্যাচে ২৬৯ রান করেছিলেন। আর চলতি মরশুমে ১৪ ম্যাচে করেছিলেন ৩১২ রান। এদিন প্রেস বিবৃতি জারি করে পন্থের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছে লখনউ সুপার জায়ান্টস। বিবৃতিতে বলা হয়েছে, ‘ঋষভ পন্থ অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন এবং তাঁর সেই অনুরোধ গ্রহণ করে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম