জন্ম পাকিস্তানে হলেও উগান্ডার হয়ে বিশ্বকাপ খেলবেন রিয়াজাত

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি ২০ বিশ্বকাপের যুদ্ধ। তবে খেলা যে দেশের গণ্ডি মানে না, সেকথা আরও প্রমাণিত হয়ে গেল। সম্প্রতি আমেরিকার জাতীয় দলে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতিক কথা জানা গিয়েছে। কিন্তু কেউ কি জানেন, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া উগান্ডা দলে রয়েছেন একজন পাকিস্তানি খেলোয়াড়। উগান্ডার জার্সিতে গুরুদায়িত্ব পালন করতে দেখা যাবে তাঁকে।

উগান্ডার দলে জায়গা পাওয়া পাকিস্তানি খেলোয়াড়ের নাম রিয়াজাত আলি। ১৯৯৮ সালে পাকিস্তানের গিলগিটে জন্মগ্রহণ করেন তিনি। কিন্তু পাকিস্তানে খেলতে পারেননি। ১৬ বছর বয়সে উগান্ডায় গিয়ে সেখানকার কাম্পালার আজিজ ডামানি স্পোর্টস ক্লাবের হয়ে খেলতে শুরু করেন তিনি। ২০১৯ সালে উগান্ডার জাতীয় দলে অভিষেক হয় রিয়াজাতের। ইতিমধ্যে উগান্ডার জার্সিতে ৫৭টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ১২১২ রান করেছেন এই খেলোয়াড়। এরমধ্যে রয়েছে চারটি অর্ধশতরান। রিয়াজাতের স্ট্রাইক রেট যথেষ্টই ভালো, ১২৯.৯০।

উগান্ডাকে টি ২০ বিশ্বকাপে তোলার পিছনে অলরাউন্ডার রিয়াজাতের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে বাছাইয়ের জন্য যে ছটি ম্যাচ হয়েছিল, তাতে সর্বোচ্চ ১৩২ রান করেন তিনি। মোট ৭টি উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত বাছাই পর্বে দ্বিতীয় হয়ে টি ২০ বিশ্বকাপে জায়গা করে নেন রিয়াজাত। আগামী ৩ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে উগান্ডার বিশ্বকাপ ক্রিকেট যাত্রা।

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪