মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার লেওয়ানডোস্কি

মেসিকে পিছনে ফেলে ফের ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষে পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডোস্কি

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসিকে পিছনে ফেলে ফের ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষে পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডোস্কি। লিওনেল মেসি ও মহম্মদ সালাহাকে পিছনে ফেলে ফের বর্ষশেরা পোলিস স্ট্রাইকার। মূলত বুন্দেশ লিগায় দুর্ধর্ষ পারফরম্যান্স ও বায়ার্ন মিউনিখের হয়ে সর্বোচ্চ গোলদাতা লেওয়ানডোস্কিকে সেরার সেরা ফুটবলার হিসেবে বিবেচিত করা হয়েছে। যদিও ২০২১-এর ব্যালেন ডিও’র খেতাব মেসিকেই দেওয়া হয়। সমালোচকদের দাবি ছিল সেটাও লেওয়ানডোস্কি’র প্রাপ্য। কারণ লেওয়ানডোস্কি জীবনের সেরা ফর্মে রয়েছেন।

ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়ে পোলিশ তারকা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আমার কাছে যেন এটা স্বপ্ন। সবার আগে ধন্যবাদ জানাব জাতীয় দলের আমার সব সতীর্থকে, যারা না থাকলে আমি এই উচ্চতায় পৌঁছতে পারতাম না। তার পরে ধন্যবাদ জানাব বায়ার্ন মিউনিখ দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফেদের, যাঁরা আমাকে আরও ক্ষুরধার করে তুলেছেন।’

মহিলা ফুটবলার হিসেবে ফিফার সেরার খেতাব ছিনিয়ে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস। ২০২১ মহিলা ফুটবলার হিসেবে ব্যালন ডিও’র খেতাব ছিনিয়ে নিয়েছেন তিনি। কোচের নিরিখে চেলসি ক্লাব দুটি খেতাব ছিনিয়ে নিয়েছে। পুরুষ দলের সেরা ম্যানেজার হিসেবে থোমাস টুচেল ও মহিলা দলের সেরার ম্যানেজার হিসেবে এম্মা হায়েস পেয়েছেন সেরার শিরোপা। ফিফার বিশেষ ট্রফি দেওয়া হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা