বাংলাদেশকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা রোনাল্ডোর ক্লাব আল নাসেরের

রবিবারই ৫৩তম স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের সমর্থনে গলা ফাটিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছিল বাংলাদেশি সমর্থকরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে তলানিতে থাকলেও ফুটবল ঘিরে বাংলাদেশি সমর্থকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস গোটা বিশ্বের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল। আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কোলানি সহ দেশটির বিখ্যাত ফুটবল তারকারা সমর্থনের জন্য পাল্টা ধন্যবাদও জানিয়েছিল বাংলাদেশি সমর্থকদের। এমনকী বাংলাদেশে ফুটবল আকাদেমি খোলারও আগ্রহ প্রকাশ করেছে মেসিদের দেশের একাধিক বিখ্যাত ক্লাব।

আর মেসিদের সমর্থন জানানোর বিষয়টি সম্ভবত নজর এড়ায়নি সৌদি ক্লাব আল নাসরের শীর্ষ কর্তারা। আর্জেন্টিনার প্রাণভোমরার পাশাপাশি বাংলাদেশে ছড়িয়ে রয়েছে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অসংখ্য ভক্ত। সৌদির ক্লাবে যোগ দানের পরে পর্তুগিজ তারকা ফুটবলারকে ঘিরে বাংলাদেশি ফুটবল ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। আর সেই কথা মাথায় রেখে রবিবার ৫৩তম স্বাধীনতা দিবসে রোনাল্ডোর ক্লাব সৌদি আরবের আল নাসরের পক্ষ থেকে বাংলাদেশিদের শুভেচ্ছা জানানো হয়েছে।

এদিন আল নাসরের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং দিয়ে একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘বাংলাদেশ, স্বাধীনতা দিবস ২৬.০৩.২৩। শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।’

 

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ৩