তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর ফুটবল প্রেমীদের মতোই হতাশ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্ন অধরা রয়ে গিয়েছে। বিশ্বকাপ না পাওয়ার হতাশা কাটার আগেই আরও বড় সমস্যার মুখোমুখি হয়েছেন পর্তুগিজ মহাতারকা। তীব্র আর্থিক সংকটে পড়েছে রোনাল্ডোর বর্তমান ক্লাব সৌদি আরবের আল-নাসর। নগদ অর্থের ঘাটতির কারণে ক্লাবের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে, এমনকি খেলোয়াড়দের বেতন পরিশোধেও দেখা দিয়েছে জটিলতা।

সৌদি সংবাদমাধ্যম আল-রিয়াদিয়াহ-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্লাবটির নগদ অর্থের সংকট এতটাই গভীর যে প্রথম সারির বেশ কয়েকজন ফুটবলার এখনও জুন মাসের পূর্ণ বেতন পাননি। তাঁদের হাতে বেতনের কেবল একটি অংশ তুলে দেওয়া হয়েছে। বাকি অর্থ কবে পরিশোধ করা হবে, তা নিয়েও স্পষ্ট কোনও নিশ্চয়তা দিতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ। ফলে ফুটবলারদের মধ্যে স্বাভাবিকভাবেই অসন্তোষ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাকি বকেয়া পরিশোধ করতে ক্লাব কর্তৃপক্ষ এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। নতুন মরশুম শুরুর আগে এই পরিস্থিতিকে আল-নাসরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। গত কয়েক বছরে রোনাল্ডোকে দলে নেওয়ার পর বিপুল অর্থ বিনিয়োগ করে বিশ্ব ফুটবলে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছিল সৌদি ক্লাবটি। ইউরোপের একাধিক তারকা ফুটবলারকে দলে ভিড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল আল-নাসর। কিন্তু সেই ক্লাবই এখন নগদ অর্থের সংকটে হিমশিম খাচ্ছে। এই ঘটনা নিয়ে ফুটবল দুনিয়াতেও শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুন: কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

এই আর্থিক সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে দলবদলের বাজারে। আপাতত নতুন কোনও ফুটবলার কেনার পরিকল্পনা পুরোপুরি স্থগিত রাখতে বাধ্য হয়েছে ক্লাবটি। ফলে আসন্ন  মরশুমের আগে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও থমকে গিয়েছে।  সম্প্রতি ক্লাব ছেড়েছেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। তাঁর বিদায়ের পর মাঝমাঠে তৈরি হওয়া শূন্যতা পূরণে একজন উচ্চমানের ফুটবলারকে দলে আনার পরিকল্পনা ছিল আল-নাসরের। কিন্তু বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে সেই আলোচনা আর এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। প্রয়োজন থাকা সত্ত্বেও বিকল্প খেলোয়াড়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও চুক্তি বা দরকষাকষিও শুরু করতে পারছে না ক্লাব। আল-নাসরের নতুন কোচ আঞ্জে পোস্তেকোগ্লুর সামনে এই আর্থিক সমস্যা একটি বড় এবং প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের