এই মুহূর্তে

মুগ্ধ বিরাট, RCB-কে হারালেও ম্যাচ শেষে বৈভবকে দিলেন ‘বিশেষ উপহার’

নিজস্ব প্রতিনিধি: শুক্রবারের আইপিএল ম্যাচে ক্রিকেটপ্রেমীদের চোখ কপালে তুলে দিয়েছেন মাত্র ১৫ বছরের  তরুণ খেলোয়াড় বৈভব সূর্যবংশী। এত অল্প বয়সে তাঁর ব্যাটিং দক্ষতা ক্রিকেট দুনিয়ায় এক নতুন ইতিহাস রচনার ইঙ্গিত দিচ্ছে। ক্রিকেটপ্রেমীরা বলছেন,  RCB-এর বিরুদ্ধে ম্যাচে বৈভব যে ঝড় তুলেছেন, তা সহজে ভোলার নয়।  মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ২৬ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলেন।  বৈভবের অসাধারণ খেলা দেখে মুগ্ধ হন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। নিজের দল হারলেও ম্যাচ শেষে বৈভবকে ‘বিশেষ উপহার’ দিয়েছেন কিং কোহলি।  

গুয়াহাটির অসম ক্রিকেট সংস্থার মাঠে বৈভবের ব্যাট থেকে এসেছে একের পর এক চমকপ্রদ শট, যা প্রতিপক্ষ বোলারদের সম্পূর্ণ দিশেহারা করে দেয়। এই ইনিংসের উপর ভর করেই তার দল রাজস্থান ৬ উইকেটে জয় তুলে নেয়। ম্যাচের নায়ক হয়ে ওঠেন বৈভব। বিরাট তাঁর  এই অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ হন। কোহলি নিজেও বহু বড় ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন, কিন্তু এত কম বয়সে এমন আত্মবিশ্বাস ও আগ্রাসন দেখে তিনি প্রশংসা না করে পারেননি।  চমক আরও বাড়ে যখন জানা যায়, জানা যায়  বৈভবের এই কীর্তিতে মুগ্ধ হয়ে ম্যাচ শেষে একটি বিশেষ উপহার  দেন।   সূর্যবংশী বিরাট কোহলির কাছ থেকে একটি অটোগ্রাফ পেয়েছেন। কোহলি তাঁর দলের টুপির উপর লিখেছিলেন, “প্রিয় বৈভব, খুব ভালো খেলেছো।” এটি নিঃসন্দেহে বৈভবের জীবনের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।  

 

শুক্রবার রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করে বৈভব সূর্যবংশী। পাওয়ারপ্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দলের আয়ত্বে নিয়ে চলে আসে। ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউডের মতো অভিজ্ঞ বোলারদের দিশেহারা হয়ে যান বৈভবের সামনে। এই জয়ের মাধ্যমে রাজস্থান টানা চতুর্থ জয় পেয়ছে এবং পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও মজবুত করেছে। অধিনায়ক রিয়ান পরাগের নেতৃত্বে আইপিএলের চলতি মরশুমে দুর্দান্ত খেলছে রাজস্থান। দুর্দান্ত খেলার জন্য বৈভব অরেঞ্জ ক্যাপও জিতে নিয়েছেন। চার ম্যাচে ২০০ রান করার পাশাপাশি এই তরুণ খেলোয়াড় দুটি অর্ধশতরানও করেছেন। বিধ্বংসী ভাবে খেলে ম্যাচ জেতার পর বৈভব বলেছেন তিনি বোলারদের দেখেন না বরং তিনি বলকে দেখেন। 

Published by:

Share Link:

More Releted News:

ধোনিকে ছাড়া সঞ্জুর হাত ধরে প্রথম জয়ের স্বাদ পেল চেন্নাই

ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু, দিল্লিকে ২১৩ রানের লক্ষ্য দিল চেন্নাই

চেন্নাইয়িনকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল, পয়েন্ট টেবিলে তিন নম্বরে লাল-হলুদ

জলে গেল অভিষেকের দুরন্ত ইনিংস, হায়দরাবাদকে উড়িয়ে জয়ী পঞ্জাব

ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক, পঞ্জাবকে ২২০ রানের টার্গেট দিল হায়দরাবাদ

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ