আরও একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন সাকিব আল হাসানের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০০৭ সাল থেকে শুরু হয়েছিল টি ২০ বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপ থেকে বাংলাদেশের জাতীয় দলে ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপেও অংশ নিতে চলেছেন তিনি। তবে এই বিশ্বকাপ খেলে অবসর নিতে চান না সাকিব। খেলতে চান আরও একটি বিশ্বকাপ। সম্প্রতি এক বৈদ্যুতিন মাধ্যমকে এক সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান জানান, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে সবকটি টি ২০ বিশ্বকাপে অংশ নিতে পেরেছি। এটা আমার কাছে গর্বের ও আনন্দের। যেহেতু দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেছি, তাই ভালো লাগার একটা জায়গা রয়েছে। আমি ও রোহিত শর্মা, এই দুজন খেলোয়াড়ই রয়েছেন যারা সব কটি টি ২০ বিশ্বকাপ খেলতে পেরেছেন। আরও একটি বিশ্বকাপ যাতে খেলতে পারি, সেই আশাই রাখব। তবে তার আগে এই বিশ্বকাপে পারফরমেন্স ভালো রাখাটাই আমার কাছে লক্ষ্য।‘

মার্কিন যুক্তরাষ্ট্র সাকিবের সেকেন্ড হোম নামে পরিচিত। এই প্রসঙ্গে বলতে গিয়ে বাংলাদেশের অলরাউন্ডার জানান, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমার সেকেন্ড হোম ঠিকই। কিন্তু হোম অ্যাডভান্টেজ পাব কিনা বলা মুশকিল। ফ্লোরিডায় যখন বাংলাদেশ খেলেছে, তখন ভালো ফল করেছে। আশা করি বাংলাদেশ ভালোই খেলবে।‘ অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ পিচ সম্পর্কে বলতে গিয়ে সাকিব জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের পিচ অনেকটাই বাংলাদেশের মতো। তাই সেখানেও বাংলাদেশ ভালোই খেলবে বলে মনে হচ্ছে।‘ উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ ডি-তে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য