আইপিএলকে টক্কর দিতে সৌদির বড় চমক! আনছে ৬ হাজার কোটির লিগ

Share:

নিজস্ব প্রতিনিধি :অর্থের পাশাপাশি জনপ্রিয়তায় ভর্তি আইপিএল।তারকার সমাগমে আইপিএলের সমকক্ষ বা প্রায় কাছাকাছি কোনো লিগ এই মুহূর্তে নেই।এবার বিশ্ব ক্রিকেটে বড়সড় চমক নিয়ে আসছে সৌদি আরব।আইপিএলের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রায় ৬ হাজার কোটি টাকার একটি বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনা করছে দেশটি।জানা গিয়েছে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম মডেলে এই লিগ আয়োজিত হবে, যেখানে আটটি দল চারটি ভেন্যুতে অংশ নেবে।এই বিষয়ে আইসিসির সঙ্গে সৌদি ক্রিকেট কর্তৃপক্ষের চলছে জোর আলোচনা।

এবারের চমক থাকছে ছেলেদের টু্র্নামেন্টের পাশাপাশি মেয়েদের টুর্নামেন্টের আয়োজন থাকবে।প্রসঙ্গত টেনিসে বছরে চারটি গ্র্যান্ড স্লাম হয় অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন।একইভাবে সৌদিও বছরের আলাদা সময়ে ভিন্ন চারটি দেশে ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে। জল্পনা চলছে ফাইনাল হতে পারে সৌদিতে। এই লিগ কবে শুরু হবে, তা এখনো জানা যায়নি। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সৌদির পক্ষ থেকে কিছু জানানো হয় নি।

এই নিয়ে সৌদি আরবের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন,পরিকল্পিত টি–টোয়েন্টি লিগের মূল লক্ষ্য হল নতুন রাজস্ব উৎস সৃষ্টি করা এবং ক্রিকেটকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া।বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে ক্রিকেটের অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় এটি ভূমিকা রাখতে পারে। এছাড়াও এই পরিকল্পনার মধ্য দিয়ে আর্থিকভাবে দুর্বল ক্রিকেট বোর্ডগুলো ঘুরে দাঁড়াতে পারবে। এই লিগের পেছনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও প্লেয়ার ম্যানেজার নিল ম্যাক্সওয়েল।তিনি এটিকে আইপিএল, বিগ ব্যাশ ও অন্যান্য টি-টোয়েন্টি লিগের সমকক্ষ করার লক্ষ্যে কাজ করছেন।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ