ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার হুমকি, বাড়ানো হল নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৯ জুন টি ২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচ চলাকালীন হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা। সেই কারণে ম্যাচকে ঘিরে যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়,  তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সম্প্রতি আই এস জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে ভারত-পাকিস্তান ম্যাচের দিন হামলা চালানোর কথা বলা হয়েছে। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘লোন উলফ’। জঙ্গিদের তরফে জানানো হয়েছে, যে কেউ এই হামলা চালাতে পারে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে নিউ ইয়র্ক প্রশাসন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, ম্যাচটি যেন ঠিকমতো অনুষ্ঠিত হয়, সেজন্য নিরাপত্তা বাহিনীকে নিয়ে মাসের পর মাস করাজ করে যাচ্ছে তাঁর প্রশাসন। একইসঙ্গে তিনি জানান, মানুষের নিরাপত্তাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ ও উপভোগ্য হয়, তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচটি যেখানে হবে, সেই নাসাউ কাউন্টি স্টেডিয়াম ৮টি ম্যাচ হবে। তবে যতগুলি ম্যাচ হবে, তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচটি। নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার এই হুমকির কথা জানিয়ে বলেছেন, ম্যাচটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য সবরকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে। জঙ্গিদের তরফে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। এত বড় ম্যাচ। প্রচুর দর্শক আসবেন। তাই কোনও কিছুই উড়িয়ে দেওয়া যায় না। জানা গিয়েছে, যেখানে এই স্টেডিয়ামটি রয়েছে সেটি ম্যানহাটন থেকে ২৫ মাইল পূর্বে। কাউন্টির পক্ষ থেকে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে আইজেনহাওয়ার পার্কের ওপর ড্রোন না ওড়ানোর কথা বলা হয়েছে। কাউন্টির প্রধান ব্রুস ব্লেকম্যান জানিয়েছেন, যেখানে খেলা হবে, সেই আইজেনহাওয়ার পার্কের নিরপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য