হাসপাতাল থেকে প্রথম বার্তা শ্রেয়াসের, ভক্তদের ধন্যবাদ জানিয়ে দিলেন তাঁর শারীরিক অবস্থার আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রেয়াস আইয়ারের শারীরিক অবস্থা নিয়ে বিরাট চিন্তায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে চলছিল প্রার্থনা। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় এক দিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন তারকা ক্রিকেটার। তাঁকে ভর্তি করা হয়েছিল আইসিইউ-তে। সেই খবর প্রকাশ্যে আসার পাঁচ দিন পর এই প্রথমবার নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দিলেন শ্রেয়াস আইয়ার। সেই সঙ্গেই তাঁর খোঁজ খবর রাখার জন্য ভক্তদের দিলেন ধন্যনাদ।

গুরুতর চোট থেকে সেরে ওঠার সময় শ্রেয়াস আইয়ার তাঁর শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমি বর্তমানে সুস্থতার পথে রয়েছি এবং প্রতিদিনই একটু একটু করে সুস্থ হচ্ছি। আমি যে সকল সদয় শুভেচ্ছা এবং সমর্থন পেয়েছি তাতে আমি গভীরভাবে কৃতজ্ঞ – এটি সত্যিই অনেক অর্থবহ। আমাকে নিয়ে আপানাদের ভাবনা ও চিন্তার জন্য আপনাদের ধন্যবাদ।”

৩০ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যান সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে  পাঁজরে আঘাত পান। প্লীহায় রক্তক্ষরণের কারণে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে পাঁজরের সমস্যা বলে মনে করা হলেও, আঘাতটি প্রাথমিক ধারণার চেয়েও গুরুতর  ছিল।  বিসিসিআই নিশ্চিত করে এই খবর। সূত্রে জানা গিয়েছে,  ‘রিব কেজ ইনজুরি’-তে ভুগছিলেন শ্রেয়াস। আঘাত লাগার পর পর ২৭ অক্টোবর বোর্ড তাদের প্রথম বিবৃতিতে এই খবর জানায়। বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন এই খেলোয়াড়। জানা গিয়েছে শ্রেয়াসকে এখনই দেশে ফেরানো হচ্ছে না । শরীর সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত তাঁকে সিডনিতেই থাকতে হবে ।   ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবও সিরজ শুরুর আগে শ্রেয়াসের শারীরিক অবস্থার আপডেট দিয়েছিলেন। এমনকি সূর্যের মা’কে ছট পুজোয় শ্রেয়াসের জন্য প্রার্থনা করতেও দেখা গিয়েছে। 

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য