ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: শেষ হল শ্রীলঙ্কার বিশ্বকাপের লড়াই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হল তাদের এবারের বিশ্বকাপের পথচলা।   মিচেল স্যান্টনারের অধিনায়কোচিত ব্যাটিংয়ের সুবাদে বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৬৮ রান তুললেছিল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে জিততে হলে করতে হত ১৬৯ রান। টি-টোয়েন্টিতে এটা বিশাল রানের টার্গেট নয় তবুও শ্রীলংকা সেই লোককে পৌঁছাতে পারলো না।  ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা টেনেটুনে তোলে মাত্র ১০৭ রান। নিউজিল্যান্ড জিতল ৬১ রানে। 

নিউজিল্যান্ডের দেওয়া রান তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা।  ম্যাট হেনরির প্রথম বলেই বোল্ড হন ওপেনার পাতুম নিশাঙ্কা। ম্যাট হেনরির দ্বিতীয় ওভারের প্রথম বলেও উইকেট নেন। এবার আউট হন চারিত আসালাঙ্কা। তিনি আউট হয়েছেন ৫ রান করে। রবীন্দ্রর করা প্রথম বলে স্টাম্পড হয়েছেন কুশল মেন্ডিস। ২১ বলে ১১ রান করেছেন এই ব্যাটসম্যান। একই ওভারে আউট হয়েছেন রত্নানায়েকেও। অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর বোলিংএর দাপটে নাজেহাল হয়ে পড়ে শ্রীলঙ্কা। ২.২ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই স্পিনার। আউট করেছেন মেন্ডিস, রত্নানায়েকে, শানাকা ও হেমন্তকে।

দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন কিউই অধিনায়ক (৪৭)। শ্রীলঙ্কার হয়ে মাহেশ থিকশানা ৩০ রানে তিনটি এবং দুষ্যন্ত চামিরা ৩৮ রানে তিনটি উইকেট নিয়েছেন। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। শুরু থেকেই হাত খুলে খেলতে শুরু করেন দুই কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। চতুর্থ ওভারে অ্যালেনকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন মাহেশ থিকশানা। পরের ওভারে দুষ্যন্ত চামিরার বলে ফিরে যান সেইফার্ট (৮)। এর পর রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। দশম ওভারে ফিলিপসকে (১৮) ফিরিয়ে ৪১ রানের পার্টনারশিপ ভাঙেন চামিরা। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউই ব্যাটিং অর্ডার। দ্বাদশ ওভারে বল করতে এসে কিউইদের জোড়া ধাক্কা দেন থিকশানা। দ্বিতীয় বলে ফেরান রাচিন রবীন্দ্রকে (২২ বলে ৩২) আর পঞ্চম বলে মার্ক চ্যাপম্যানকে (০)। ১৩তম ওভারের প্রথম বলে ড্যারিল মিচেলকে (৩) ফেরান দুনিথ ওয়েল্লালেগে। শূন্য রানে তিন উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে কিউইরা। শতরানের গণ্ডি পার করবেন কিনা মিচেল স্যান্টনাররা তা নিয়ে জোর চর্চা শুরু হয়।

পর পর তিন উইকেট খোয়ানোর ধাক্কা সামাল দিতে জুটি বাঁধেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনচি। দুজনে শ্রীলঙ্কার বোলারদের বিষাক্ত আক্রমণ সামলে স্কোর বোর্ড সচল রাখেন। প্রথমে খানিকটা রক্ষণাত্মক খেললেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে বড় শট খেলতে গিয়ে দুষ্যন্ত চামিরার বলে বোল্ড হয়ে যান স্যান্টনার। তিনি করেন ২৬ বলে ৪৭ রান। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে কিউইরা। ম্যাকনচি ৩১ রানে অপরাজিত থাকেন।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের