টেস্টে দ্রুততম হাজারে ব্র্যাডম্যানকে ছুঁলেন শ্রীলঙ্কার রান মেশিন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: কেন তাঁকে রান মেশিন আখ্যা দেওয়া হচ্ছে তার প্রমাণ দিলেন কামিন্দু মেন্ডিস। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এক অনন্য রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন শ্রীলঙ্কার তরুণ ব্যাটার। টেস্ট ক্রিকেটে দ্রুততম শতরান করার ক্ষেত্রে স্যার ব্র্যাডমানের সঙ্গে একই পংক্তিতে নাম লেখালেন। মাত্র ১৩ ইনিংসেই পূর্ণ করে ফেলেন টেস্ট ক্রিকেটে এক হাজার রান।

মাত্র দুই বছর আগে ২০২২ সালে শ্রীলঙ্কার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট আসরে অভিষেক ঘটেছিল কামিন্দুর। অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসেই ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। চলতি বছরে বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেন। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষেও করেন বাজিমাত। প্রথম টেস্টে সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। পরের দুই টেস্টে অর্ধ শতরান করেন।

গত কয়েক মাস ধরেই দুরন্ত ফর্মে রয়েছেন ২৫ বছর বয়সী ব্যাটার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। সেই ধারাবাহিকতা দেখা গিয়েছে গলে টেস্টেও। ম্যাচের প্রথম দিন ফিফটি হাঁকিয়ে রেকর্ড গড়া শুরু হয় কামিন্দুর। টেস্ট ক্রিকেটের একমাত্র ব্যাটার হিসেবে প্রথম আট ম্যাচে পঞ্চাশের বেশি ইনিংস খেলার নজির গড়েন তিনি। দ্বিতীয় দিনে একদিনের ম্যাচের মতোই ঝোড়ো ব্যাটিং করে ১৪৭ বলে শতরান পূর্ণ করেন। সেই সঙ্গে ১৩ ইনিংসে ৫টি সেঞ্চুরি নিয়ে তিনি স্পর্শ করলেন স্যার ব্রাডম্যান ও জর্জ হেডলিকে। ১০ ইনিংসে পাঁচ সেঞ্চুরি নিয়ে তালিকায় সবার ওপরে এভারটন উইকস। ১২ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন হার্বার্ট সাটক্লিফ ও নিল হার্ভি।  শেষ পর্যন্ত অপরাজিত ১৮২ রানের ইনিংস খেলেই সাজঘরে ফিরেছেন শ্রীলঙ্কার রান মেশিন।

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?