ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়া আদালতে হাজিরা ধানুসকার

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার ক্রিকেটার ধানুসকা থালাইকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়াতে। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার আদালতে হাজিরা দিতে উপস্থিত হয়েছেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার।

উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল অস্ট্রেলিয়ার মাটিতে। সেই সময়ই শ্রীলঙ্কার এই ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এবং যা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা ক্রিকেট দুনিয়াতে।

ধানুসকার বিরুদ্ধে এই  অভিযোগ ওঠার পরই শ্রীলঙ্কার ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে সাসপেন্ড করে। এবং তারপর ধানুসকাকে গ্রেফতারও করা হয়েছিল গত নভেম্বর মাসে। ধানুসকার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের তিন-চারটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, শ্রীলঙ্কার এই ক্রিকেটারকে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনি আদালতে হাজিরা দিতে উপস্থিত হয়েছিলেন। সূত্রের খবর, ধানুসকাকে জামিন দিলেও আদালত তাঁকে নির্দেশ প্রতি সপ্তাহে তিনবার তাঁকে থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করতে হবে।

একটা সময় ধানুসকা ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম একজন খেলোয়াড়। জাতীয় দলের হয়েও সব ধরনের ক্রিকেটেই তিনি খেলেছেন। টি টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়ই অস্ট্রেলিয়ার সাসেক্স স্ট্রিটে পুলিশ শ্রীলঙ্কার টিম হোটেলে হানা দিয়ে ধানুসকাকে গ্রেফতার। এবং শ্রীলঙ্কার এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তিনি নাকি বছর ২৯-এর এক মহিলাকে ধর্ষণ করেছেন। সেই সময় অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে নাম প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এরপরই ধানুসকাকে দল থেকে বহিষ্কার করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারা জানিয়ে দেয়, যদি এই ধরনের অভিযোগ ধানুসকার বিরুদ্ধে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও তারা পিছুপা হবে না।

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪