প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা, বিশ্বকাপের বাকি ম‍্যাচে অনিশ্চিত ভারতীয় ব‍্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি : টি-২০ বিশ্বকাপ চলাকালিন প্রয়াত রিঙ্কু সিয়ের বাবা খাচন্দ্র সিং। গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বেশ কয়েকদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপের মাঝে বাবার মৃত্যুর পরে অনিশ্চিত ভারতীয় ব্যাটার।

বিগত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল, যে জিম্বাবোয়ে ম্যাচের আগে চেন্নাইয়ে টিম ছেড়ে নয়ডায় ফিরেছিলেন রিঙ্কু। বাবাকে দেখতে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। কয়েকদিন ধরে তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে রাখা হয়েছিল। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় ব্যাটারের বাবা। জানা গিয়েছে, চিকিৎসকদের সমস্ত রকম চেষ্টা করা সত্ত্বেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। 

ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং এক্সপোস্টে লেখেন, "রিঙ্কু সিংয়ের বাবা শ্রী খানচাঁদ সিং জির মৃত্যুতে শোকাহত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দায়িত্ব পালনে ছিলেন। এই সময় রিঙ্কু এবং তার পরিবারের জন্য একটি বিশেষ কঠিন সময়। ওয়াহেগুরু যেন প্রয়াত খাচন্দ্র সিংয়ের (Khachandra Sing) আত্মাকে চির শান্তি দান করেন এবং শোকাহত পরিবারকে শক্তি ও সাহস দেন।" 
রবিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ছিল রিঙ্কুর। কিন্তু সেই ম্যাচ খেলতে পারেনি সে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে রিঙ্কু সিং (Rinku Singh) খেলেননি। এরআগে, এই ক্রিকেটার ভারতীয় দলের দলে পুনরায় যোগদানের কথা ছিল। কিন্তু তার বাবার অসুস্থতার কারণে তিনি তা করতে পারেননি। 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?