শীর্ষস্থান হারালেন রোহিত, একদিনের ক্রম তালিকায় ফের ‘রাজা’ কোহলি

Share:

 নিজস্ব প্রতিনিধি: আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে পিছনে ফেললেন বিরাট কোহলি। বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে ফের ওয়ানডে’র ‘কিং’ হলেন বিরাট কোহলি। বুঝিয়ে দিলেন ক্রিকেটে তাঁর গুরুত্ব ঠিক কতটা। 

রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে আইসিসি প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং আপডেটে কোহলির ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আসার খবর নিশ্চিত হয়েছে।  ৩৭ বছর বয়সী ভারতের তারকা ব্যাটার কোহলি তাঁর সতীর্থ রোহিত শর্মাকে সরিয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছেন। কোহলি ১২ রেটিং পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৮৫ রেটিং পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে রোহিতের ছয়টি রেটিং পয়েন্ট কমে ৭৮১ থেকে ৭৭৫ এ নেমে এসেছে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তাঁর ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তিনি কোহলির থেকে মাত্র ৭৮৪ পয়েন্ট দূরে। 

২০১৭ সাল থেকে শুরু করে টানা চার বছর ৫০ ওভারের ফর্ম্যাটে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি। তারপর ২০২১ সালের শুরুতে পাকিস্তানের বাবর আজম কোহলিকে স্থানচ্যুত করেন। ২০২৫ সালে রোহিতের শীর্ষ স্থান দখলের আগে বাবর পরবর্তী চারটি মরশুমে শীর্ষস্থান ধরে রেখেছিলেন। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। বুঝিয়ে দিয়েছেন বয়স হলেও ব্যাট হাতে এখনও তিনি সেরা। রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফরের পর থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছেন কোহলি। তাঁর শেষ পাঁচটি ওয়ানডে ইনিংসে রান করেছেন ৭৪, ১৩৫, ১০২, ৬৫, ৯৩। বিরাট কোহলি ২০১৩ সালের অক্টোবরে প্রথমবারের মতো এক নম্বর র‍্যাঙ্কিং অর্জন করেন। তিনি এখন পর্যন্ত মোট ৮২৫ দিন এক নম্বরে কাটিয়েছেন, যা যেকোনো ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য