একদিনের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত স্টার্কের

Share:

নিজস্ব প্রতিনিধি : একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। পাশাপাশি ফ্যাঞ্চাইজি ক্রিকেটকেই যে তিনি জোর দিতে চান, সেকথা অকপটে জানিয়েছেন এই পেসার।

রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের শিরোপা জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কে কে আরকে জেতানোর পিছনে যার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন মিচেল স্টার্ক। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ান পেসার জানান, ‘আমি নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ভাবছি, ক্রিকেটের একটা ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেব। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ এখনও দেরি আছে। ভাবছি, এই ফরম্যাটে খেলব কিনা। যদি না খেলি তাহলে ফ্র‍্যঞ্চাইজি ক্রিকেটের দরজা আরো খুলে যাবে।’

উল্লেখ্য, ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম পা রেখেছিলেন মিচেল স্টার্ক। এখনও পর্যন্ত ৮৯টি টেস্ট ও ১২১ টি ওয়ানডে খেলেছেন তিনি। টি ২০ ক্রিকেট খেলেছেন ১৩৭টি। যার মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৬০টি টি ২০ ম্যাচ। এখনো পর্যন্ত মিচেল স্টার্ক আইপিএলে খেলেছেন তিন বার। প্রথমে ২০১৪ ও ২০১৫ সালে দুবার আইপিএল খেলেছিলেন। এরপর এবার রেকর্ড দরে স্টার্ককে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও