শনিতে শেষ চারে ওঠার লড়াই শুরু, প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রুপ পর্বের পর এবার সুপার এইটের খালা শুরু। টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিতে আগামিকাল শনিবার থেকে শুরু হচ্ছে যুদ্ধ। আর প্রথম দিনেই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।  গ্রুপ পর্বে দুই দলই তিনটি করে ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে। ফলে আগামিকালের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধরে নেওয়া হচ্ছে।

টি টোয়েন্টিতে এখনও পর্যন্ত ৪৯টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। মুখোমুখি লড়াইয়ে সামান্য এগিয়ে পাকিস্তানিরা। সালমান আঘারা জিতেছেন ২৪ ম্যাচে আর ২৩ ম্যাচে জিতেছে কিউইরা। ২টি ম্যাচে নিষ্পত্তি হয়নি। তবে টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে পাকিস্তান। মোট সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচ বার জিতেছেন সালমান আঘারা আর দুই বার মাত্র জিতেছে কিউইরা। যদিও ক্রিকেটকে অনিশ্চয়তার খেলাই বলা হয়।

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে আটটি দল। ওই আট দল হল-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে এক নম্বর গ্রুপে রয়েছে-ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। এর মধ্যে জিম্বাবোয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। ফলে এই গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা যায়। দুই নম্বর গ্রুপে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

সুপার এইটের অভিযান শুরু হবে ২১ ফেব্রুয়ারি। পরের দিন ২২ তারিখ কলম্বোতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ২৩ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে লড়াইয়ে নামবে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও পাকিস্তান এবং ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ২৬ ফেব্রুয়ারি আমদাবাদে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং চেন্নাইয়ে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। ২৭ ফেব্রুয়ারি কলম্বোয় খেলতে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এবং ২৮ ফেব্রুয়ারি মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। পরের দিন ১ মার্চ হবে দুটি ম্যাচ। দিল্লিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাববোয়ে এবং কলকাতার ইডেন গার্ডেন্সে ১ মার্চ শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন সূর্যরা।

 

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে WhatsApp! নতুন ফিচার নিয়ে কড়া নজরদারিতে কেন্দ্র

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী