জয়ের জন্য ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দিলেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের মারমুখী মেজাজে ব্যাটিং সত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না টিম ইন্ডিয়া। মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান ৩ ওভারে ৩৭ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।     

পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার সকাল থেকেই গায়ানায় শুরু হয়েছিল বৃষ্টি। কখনও থেমেছে। আবার পরক্ষণেই শুরু হয়েছে। বৃষ্টির কারণে টস করতে দেরি হয়। বৃষ্টি থামার পরে মাঠ পরিদর্শন করে খেলা শুরু করার সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। গুরুত্বপূর্ণ ম্যাচে দলে কোনও বদল না করেনি টিম ইন্ডিয়া। শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন বিরাট কোহলি। যদিও বেশিক্ষণ তিনি টেকেননি। তৃতীয় ওভারে রিসেপ টপলির সোজা বলে আড়াআড়ি খেলতে গিয়ে সাজঘরে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক (৯)। টপলির বল ভেঙে দেয় কোহলির লেগ স্টাম্প। এর পরে ঋষভের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা। ষষ্ঠ  ওভারে স্যাম কারেনের বলে চালাতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পন্থ (৪)। তৃতীয় উইকেটে জুটি বেঁধে রান মেশিন সচল রাখেন রোহিত ও সূর্যকুমার যাদব। ৮ ওভারে ভারতের রান যখন ৬৫, তখন ফের ঝাঁপিয়ে বৃষ্টি নামে।

বৃষ্টি থামার পরে ফের খেলা শুরু হলে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন রোহিত ও সূর্য। দুজনে তৃতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন। ১৪তম ওভারে বল করতে এসে রোহিতকে (৫৭) জুটি ভাঙেন আদিল রশিদ। খানিক বাদে অর্ধশতরানের মুখ থেকে ফিরে যান সূর্য যাদব (৪৭)। তাঁকে ফেরান জোফ্রা আর্চার। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা চালান হার্দিক পাণ্ড্য। তবে তাঁকে বেশিক্ষণ টিকতে দেননি ক্রিস জর্ডান। ১৮ তম ওভারে বলে করতে এসে টিম ইন্ডিয়ার (২৩) সহ অধিনায়ককে সাজঘরে ফেরান তিনি। পরের বলে আউট করেন শিভম দুবেকে (০)। সপ্তম উইকেটে জুটি বেঁধে মারকুটে ব্যাটিং করে দলকে চ্যালেঞ্জের জায়গায় পৌঁছে দেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর পটেল। শেষ ওভারে অক্ষরকে (১০) ফেরান ক্রিস জর্ডান। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ভারত। জাদেজা ১৭ এবং আর্শদীপ সিংহ ১ রানে অপরাজিত থাকেন।

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের