চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের উপর হবে টাকার বর্ষণ, পরাজিত দল কি পাবে জানেন?

নিজস্ব প্রতিনিধি: হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে পৌঁছে গিয়েছে সূর্যকুমার যাদবের ভারত। তৃতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জেতার জন্য মরিয়া মেন ইন ব্লু। এই লড়াই খুব একটা সহজ হবে না কারণ প্রতিপক্ষ নিউজিল্যান্ডও শক্তিশালী দল। শুধু তাই নয়  নিউজিল্যান্ড কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেনি তাই কিউইরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে প্রথম বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে। রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে  হবে  টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।  প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে। খেলা তো  হবেই তবে এর মধ্যে ক্রিকেট প্রেমী সহ গোটা বিশ্ববাসীর এই বিষয় নিয়ে কৌতুহল শুরু হয়েছে যে যারা বিজয়ী হবে এবং যারা রানারআপ হবে তারা ঠিক কি কি পুরস্কার পাবে।  

সূত্রের খবর ট্রফি জয়ের পর, বিজয়ীদল এবং রানারআপ দলগুলির উপর টাকার বন্যা বইবে।  তথ্য অনুসারে অনুসারে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী দল পাবে ৩ মিলিয়ন ডলার (প্রায় ২৭.৫০ কোটি টাকা)। পরাজিত দল, অথবা রানারআপ দল পাবে ১.৬ মিলিয়ন ডলার (প্রায় ১৪.৬৭ কোটি টাকা)। সেমিফাইনালিস্ট ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা উভয়ই সমান পরিমাণ অর্থ পাবে ০.৭৯ মিলিয়ন ডলার (প্রায় ৭.২৪ কোটি টাকা)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিভিন্ন ধাপ অনুসারে পুরস্কারের অর্থ ভাগ করেছে যাতে সমস্ত দল উপকৃত হতে পারে। ৫ম থেকে ১২তম স্থান অধিকারী দলগুলি সমান পরিমাণ অর্থ পাবে ০.৩৮ মিলিয়ন ডলার (প্রায় ৩.৪৮ কোটি টাকা)। ১৩তম থেকে ২০তম স্থান অধিকারী দলগুলি সমান পরিমাণ অর্থ পাবে ০.২৫ মিলিয়ন ডলার (প্রায় ২.২৯ কোটি টাকা)।

রেকর্ড ভাঙা অর্থ দিচ্ছে আইসিসি 

আইসিসি মোট পুরষ্কারের পরিমাণ নির্ধারণ করেছে ১৩.৫ মিলিয়ন ডলার (প্রায় ১২৩.৭৭ কোটি টাকা), যা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি ১১.২৫ মিলিয়ন ডলার দিয়েছিল। বিজয়ী ভারতীয় দল পেয়েছিল ২.৪৫ মিলিয়ন ডলার, যেখানে রানার্সআপ দক্ষিণ আফ্রিকা পেয়েছিল ১.২৮ মিলিয়ন ডলার। এখান থেকেই এটা স্পষ্ট যে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা এবং এই টুর্নামেন্টের বাণিজ্যিক মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ কেবল ক্রিকেট  প্রেমীদের মধ্যে উত্তেজনার একটি প্ল্যাটফর্মই নয় বরং অংশগ্রহণকারী দলগুলির জন্য একটি প্রধান  আয়ের ক্ষেত্রে পরিণত হয়েছে। ক্রমবর্ধমান পুরস্কারের অঙ্ক বৃদ্ধিতে এটা প্রমাণিত যে  টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বব্যাপী বাজার ক্রমাগত শক্তিশালী হচ্ছে এবং আগামী বছরগুলিতে এই টুর্নামেন্ট আরও চিত্তাকর্ষক হয়ে উঠতে পারে।  

এক নজরে  টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর পুরস্কারের অঙ্ক 

বিজয়ী দল: প্রায়  ২৭.৫০ কোটি

রানার-আপ: প্রায় ১৪.৬৭ কোটি

সেমিফাইনালিস্টদের মধ্যে যারা হেরেছে :  ৭.২৪ কোটি

৫ম থেকে ১২তম স্থান অধিকারী দল: প্রায়  ৩.৪৮ কোটি

১৩তম থেকে ২০তম স্থান অধিকারী দল:  প্রায়  ২.২৯ কোটি 

Published by:

Share Link:

More Releted News:

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ