ইডেনে ‘কুম্ভ’ হয়ে লড়লেন মার্কো জানসেন, কিউইদের ১৭০ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের দাপটে ১৬৯  রানেই থমকে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। বুধবার (৪ মার্চ) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে প্রোটিয়ারা। ত্রিস্তান স্টাবস ও মার্কো জানসেন বুক চিতিয়ে লড়াই না করলে চরম লজ্জার মুখে পড়তে হতো ‘চোকার্স’ খেতাব পাওয়া দক্ষিণ আফ্রিকাকে। এদিন নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি ও কোল ম্যাকনকি ২টি করে উইকেট নিয়েছেন।

ফাইনালে ওঠার লড়াইয়ে এদিন প্রথম একাদশে তিন পরিবর্তন নিয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা, অলরাউন্ডার মার্কো জানসেন ও অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজকে ফেরানো হয়েছে। বাদ পড়েছেন স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডা, গতিময় পেসার আনরিখ নোখিয়ে ও  তরুণ পেসার কিউনা মাফাকা। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম একাদশে একটি পরিবর্তন ঘটিয়েছে। ইশ সোধির জায়গায় দলে ঠাঁই পেয়েছে জিমি নিশাম। টস জিতে এদিন প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রোটিয়াদের জোড়া ধাক্কা দেন কিউই বোলার কোল ম‍্যাকনকি। পরপর দুই বলে কুইন্টন ডি কক (১০) ও রায়ান রিকেলটনকে (০) ফেরান। ম‍্যাকনকিকে চার মারার পর উড়িয়ে মারার চেষ্টায় কক মিড অনে লকি ফার্গুসনের হাতে ধরা পড়েন। পরের বলে কাট করে শর্ট থার্ড ম‍্যানে ধরা পড়েন রিকেলটন। নতুন ব‍্যাটসম‍্যান ডেওয়াল্ড ব্রেভিসের ব‍্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে বল; গড়িয়ে যায় বাউন্ডারিতে। স্লিপে কোনও ফিল্ডার থাকলে ম‍্যাকনকির হ‍্যাটট্রিক হয়েও যেতে পারত! চতুর্থ ওভারে আক্রমণে আসেন লকি ফার্গুসন। বলে ফ্লিক করেন মার্করাম। ঠিকঠাক টাইমিং না হওয়ায় ক‍্যাচ যায় মিড উইকেট। সেখানে সুযোগ কাজে লাগাতে পারেননি রাচিন রবীন্দ্র। প্রথম পাওয়ার প্লে শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ২ উইকেটে ৪৮।

অষ্টম ওভারে বল করতে এসে প্রোটিয়া অধিনায়ক মার্করামকে ফেরান রাচিন রবীন্দ্র। ক্যাচ ফস্কানোর প্রায়শ্চিত্ত করেন। ২০ বলে ১৮ করে আউট হন মার্করাম। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান ডেভিড মিলার ও ত্রিস্তান স্টাবস। দশম ওভারে বল করতে এসে মিলারকে ফেরান রাচিন। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগে ফিরে যান ডেওয়াল্ড ব্রেভিস (৩৪)। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে প্রোটিয়ারা।

এর পর ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে মাথা ঠান্ডা করে খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন স্টাবস ও মার্কো জানসেন। দুজনে ৭৩ রান যোগ করে দলকে ১৫০ রানের গণ্ডিতে পৌঁছে দেন। ১৯তম ওভারের প্রথম বলে ফেরেন স্টাবস (২৯)। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান মার্কো জানসেন। তিনি অর্ধশতরান পূর্ণ করেন। শেষ ওভারে প্রোটিয়াদের জোড়া ধাক্কা দেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি। তৃতীয বলে ফেরান করবিন বসকে (২)। পরের বলে কাগিসো রাবাদাকে (০)। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা। মার্কো জানসেন ৩০ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫