চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ আটের পথে এক পা বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি, সেন্ট ভিনসেন্ট: সাকিব আল হাসানের অপরাজিত অর্ধশতরানের সুবাদে লড়াইয়ের মতো পুঁজি সংগ্রহ করেছিল টাইগাররা। বল হাতে ভেল্কি দেখালেন লেগ স্পিনার রাশিদ হোসেন। আর দু’জনের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে পৌঁছনোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

বৃহস্পতিবার রাতে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেই বিপাকে পড়েছিল টাইগাররা। তিন বলে এক রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আর লিটন দাসের অবদান ২ বলে এক রান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান ৪৮ রান যোগ করে বিপর্যয় খানিকটা সামাল দেন। ৩৫ রান করে ফেরেন তানজিদ। এদিন ব্যর্থ হয়েছেন পাঁচ নম্বরে নামা তাওহিদ হৃদয়। তিনি ফেরেন মাত্র ৯ রান করে। একের পর এক সতীর্থকে সাজঘরে ফিরতে দেখে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান সাকিব আল হাসান। দলের রান মেশিনকে সচল রাখেন। দীর্ঘ দুই বছর বাদে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান তুলে নেন সদ্যই আইসিসি’র ক্রম তালিকায় অলরাউন্ডারের সিংহাসন হারানো প্রাক্তন টাইগার অধিনায়ক। অভিজ্ঞ ব্যাটার এবং বহুযুদ্ধের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে ২৫ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে বাংলাদেশ। সাকিব ৬৪ রানে এবং জাকের আলি ৭ রানে অপরাজিত থেকে যান। নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নেন আরিয়ান দত্ত ও পল ফন ম্যাকেরেন।

জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সতর্কভাবেই ব্যাট করতে থাকেন নেদারল্যান্ডসের দুই ওপেনার। পঞ্চম ওভারে মাইকেট লিভিটকে (১৮) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন তাসকিন আমেদ। পরের ওভারে ম্যাক্স ও’ডাউডকে (১২) ফেরান তানজিম সাকিব। তৃতীয় উইকেটে বিক্রমজি‍ৎ সিংহ ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৭ রান যোগ করেন। দশম ওভারে বিক্রমজি‍ৎকে (২৬) ফিরিয়ে জুটি ভাঙেন মাহমুদুল্লাহ। এর পরে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও এঙ্গেলব্রেখট ঠাণ্ডা মাথায় খেলে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। ১৫তম ওভারে বল করতে এসে ডাচ শিবিরে জোড়া ধাক্কা দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমে ফেরান সেট হয়ে যাওয়া এঙ্গেলব্রেখটকে (৩৩)। এক বল বাদে শূন্য রানে ফেরান বাস ডি লিডিকে। ম্যাচের ভাগ্য কার্যত ওখানেই ঠিক হয়ে যায়। ১৭তম ওভারের প্রথম বলে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (২৫) ফিরিয়ে ডাচ শিবিরের কফিনে শেষ পেঁরেক পোঁতেন মুস্তাফিজ রহমান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস।

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ