দুপুর দেড়টায় টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, দেখে নিন সম্ভাব্য স্কোয়াড

Share:

নিজস্ব প্রতিনিধি : টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বেশিদিন বাকি নেই। তার আগেই ঘোষণা হতে চলেছে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দল। শনিবার দুপুর দেড়টায় টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হতে চলেছে। কারা কার থাকছেন সম্ভাব্য স্কোয়াডে? চ্যাম্পিয়ন ভারত নিজের দেশের মাটিতে খেতাব ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের পর শনিবার সকালে মুম্বইয়ে বৈঠকে বসেছেন জাতীয় নির্বাচক কমিটি। অজিত পাওয়ারের নেতৃত্বে এই বৈঠকে যোগ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব।  শনিবারই দুপুরে ঘোষণা হতে চলেছে টিম। কারা কারা এই দলে থাকতে পারেন, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে সঠিক স্কোয়াড জানার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যও ভারতীয় দল ঘোষণা করা হবে শনিবার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জানুয়ারিতে হতে পারে। বিশ্বকাপের এই খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এবারের টি-২০ বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে ভারতকে গ্রুপ এ-তে রাখা হয়েছে। এই গ্রুপে মার্কিন যুক্তরাষ্ট্র , নামিবিয়া, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের দলগুলিও রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ভারত তাদের গ্রুপ ম্যাচগুলি চারটি আলাদা আলাদা স্টেডিয়ামে খেলবে। তারমধ্যে রয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম,মুম্বইয়ের  ওয়াংখেড়ে স্টেডিয়াম, কলোম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

সম্ভাব্য দলের মধ্যে রয়েছেন সূর্য কুমার যাদব, শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, অর্শদ্বীপ সিং, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর

ভারত বনাম নিউজিল্যান্ডের পূর্ণসূচি

১১ জানিয়ারি- ভদোদরা, ১৪ জানুয়ারি-রাজকোট, ১৮ জানুয়ারি, ২১ জানুয়ারি-নাগপুর, ২৩ জানুয়ারি, ২৫জানুয়ারি,৪ জানুয়ারি গুয়াপুর, ৩১ জানুয়ারি তিরুবনন্তপূরম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর পূর্ণাঙ্গ সময়সূচী 

৭ ফেব্রুয়ারী সকাল ১১:০০: পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, এসএসসি, কলম্বো
৭ ফেব্রুয়ারী বিকাল ৩:০০: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, কলকাতা
৭ ফেব্রুয়ারী  সন্ধ্যা ৭:০০: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, মুম্বাই

৮ ফেব্রুয়ারি সকাল ১১:০০: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, চেন্নাই।
৮ ফেব্রুয়ারি  বিকাল ৩:০০: ইংল্যান্ড বনাম নেপাল, মুম্বাই।

৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০: শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।

৯ ফেব্রুয়ারি  সকাল ১১:০০: বাংলাদেশ বনাম ইতালি, কলকাতা

১০ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭:০০: পাকিস্তান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, এসএসসি, কলম্বো

১১ ফেব্রুয়ারী সকাল ১১:০০: দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান,আহমেদাবাদ

১১ ফেব্রুয়ারী বিকাল ৩:০০: অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড, প্রেমাদাসা, কলম্বো।

১১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭:০০: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মুম্বাই।

১২ ফেব্রুয়ারী সকাল ১১:০০: শ্রীলঙ্কা বনাম ওমান, ক্যান্ডি।

১২ ফেব্রুয়ারী বিকাল ৩:০০: নেপাল বনাম ইতালি, মুম্বাই।

১২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭:০০: ভারত বনাম নামিবিয়া, দিল্লি।

১৩ ফেব্রুয়ারী সকাল ১১:০০ টা: অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে। প্রেমাদাসা। কলম্বো

১৩ ফেব্রুয়ারী বিকাল ৩:০০ টা: কানাডা বনাম সংযুক্ত আরব আমিরাত। দিল্লি।

১৩ ফেব্রুয়ারী, ২০২৬, সন্ধ্যা ৭:০০ টা: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডস,চেন্নাই

১৪ ফেব্রুয়ারী সকাল ১১:০০ টা: আয়ারল্যান্ড বনাম ওমান। এসএসসি, কলম্বো।

১৪ ফেব্রুয়ারী বিকাল ৩:০০ টা: ইংল্যান্ড বনাম বাংলাদেশ। কলকাতা।

১৪ ফেব্রুয়ারী, ২০২৬, সন্ধ্যা ৭:০০ টা: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদ।

১৫ ফেব্রুয়ারী, ২০২৬, সন্ধ্যা ৭:০০ টা: ভারত বনাম পাকিস্তান, প্রেমাদাসা, কলম্বো।

১৫ ফেব্রুয়ারী, ২০২৬, সকাল ১১:০০ টা: ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল, মুম্বাই।

১৫ ফেব্রুয়ারী  বিকাল ৩:০০ টা: আমেরিকা বনাম নামিবিয়া, চেন্নাই।

১৬ ফেব্রুয়ারী সকাল ১১:০০ টা: আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, দিল্লি।

১৬ ফেব্রুয়ারী বিকাল ৩:০০ টা: ইংল্যান্ড বনাম ইতালি, কলকাতা।

১৬ ফেব্রুয়ারী বিকাল ৩:০০ টা: ইংল্যান্ড বনাম ইতালি, কলকাতা।

১৬ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭:০০ টা: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, ক্যান্ডি।

১৭ ফেব্রুয়ারী  সকাল ১১:০০ টা: নিউজিল্যান্ড বনাম কানাডা, চেন্নাই।

১৭ ফেব্রুয়ারী বিকাল ৩:০০ টা: আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে, ক্যান্ডি।

১৭ ফেব্রুয়ারী  সন্ধ্যা ৭:০০ টা: বাংলাদেশ বনাম নেপাল, মুম্বাই।

১৮ ফেব্রুয়ারী সকাল ১১:০০: দক্ষিণ আফ্রিকা বনাম সংযুক্ত আরব আমিরাত, দিল্লি;

১৮ ফেব্রুয়ারী  বিকাল ৩:০০: পাকিস্তান বনাম নামিবিয়া, এসএসসি, কলম্বো;

১৮ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭:০০: ভারত বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ

১৯ ফেব্রুয়ারী সকাল ১১:০০: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি, কলকাতা

১৯ ফেব্রুয়ারী বিকেল ৩:০০: শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে, প্রেমাদাসা, কলম্বো

১৯ ফেব্রুয়ারী  সন্ধ্যা ৭:০০: আফগানিস্তান বনাম কানাডা, চেন্নাই

২০ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭:০০: অস্ট্রেলিয়া বনাম ওমান, ক্যান্ডি

২০ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭:০০: অস্ট্রেলিয়া বনাম ওমান, ক্যান্ডি

এরপর, সুপার ৮, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে।

 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য