সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাময়িক সরে দাঁড়ানোর ঘোষণা সাক্ষী-বিনেশের

রবিবার রাতে মাইক্রো ব্লগিং সাইটে ওই ঘোষণা করেছেন দুজনে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ-লক্ষ অনুরাগী তাঁদের। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ শুরু হওয়া আন্দোলনের প্রধান মুখ ছিলেন তাঁরা। কিন্তু রবিবার রাতে আচমকাই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা করলেন দুই পদকজয়ী কুস্তিবিদ সাক্ষী মালিক ও বিনেশ ফোগত। যদিও আচমকাই কেন ওই সিদ্ধান্ত তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি দুজনে।

রবিবার রাতেই একই সঙ্গে টুইট করে সাক্ষী মালিক-বিনেশ ফোগত-বজরং পুনিয়ারা জানিয়েছিলেন, ব্রিজভুষণ সিংয়ের বিরুদ্ধে লড়াই আর রাজপথে নয়, আদালতে হবে। ওই সিদ্ধান্তের কথা জানিয়ে তিন জনে লিখেছিলেন, ‘গত ৭ জুন বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১৫ জুনের মধ্যে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে ১৫ জুনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। তাই আর রাস্তায় নয়, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আদালতে লড়াই হবে। তাছাড়া আগামী ১১ জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনের পরেই সরকার বাকি প্রতিশ্রুতি রাখে কিনা, সে দিকে লক্ষ্য করা হবে।’

ওই টুইটের ঘন্টা খানেক বাদে পৃথক এক টুইটে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন সাক্ষী মালিক ও বিনেশ ফোগত। দুজনের বয়ানও কার্যত এক। সাক্ষী লিখেছেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আপাতত বিশ্রাম নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’ বিনেশও লিখেছেন, ‘কিছুদিনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১