ওয়াংখেড়েতে ভারত- আমেরিকা ম্যাচে গ্যালারিতে উদ্দাম নাচ, কে এই অভিনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ চলাকালীন এক তরুণীর নাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। মুম্বইয়ের অভিনেত্রী তনভি গাডকারি ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে স্ট্যান্ডে বসে নাচতে দেখা যায় তাঁকে। ম্যাচ চলাকালীন লাইভ সম্প্রচারের সময় তাঁর নাচের দৃশ্য টিভি ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, তনভি ভারতীয় দলের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করে নাচছেন। একই ভিডিওতে আরেকটি মুহূর্তে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যায় শিল্পপতি মুকেশ আম্বানির দেওয়া চায়ের প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিতে। এই দুই দৃশ্য একসঙ্গে ভাইরাল হওয়ায় ভিডিওটি আরও বেশি নজর কাড়ে। তনভি নিজেও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে লেখেন, তিনি প্রথমবার স্টেডিয়ামে বসে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন এবং অজান্তেই টিভির পর্দায় নাচতে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে, ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব একটি দুর্দান্ত শট মারার পরেই ক্যামেরা স্ট্যান্ডে থাকা দর্শকদের দিকে ঘোরানো হয় এবং তখনই তনভির নাচ ধরা পড়ে।

পেশায় তনভি গাডকারি একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। তিনি একাধিক হিন্দি ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৩ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। ২০২৩ সালে অ্যামাজন মিনিটিভিতে প্রচারিত ‘ক্যাম্পাস বিটস’ সিরিজে রিহানা চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ পরিচিতি পান। এছাড়াও ‘জামনাপার’ এবং ‘পাওয়ার অফ পাঁচ’ সিরিজে অভিনয় করেছেন তিনি। নিয়মিত নাচের রিল ও লাইফস্টাইল কনটেন্ট শেয়ার করেন তনভি।

মহাষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া