বিশ্বকাপের আগে আমেরিকায় অনুশীলন ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানে অনুশীলনের ব্যবস্থা নিয়ে খুশি নন রোহিত শর্মারা। তাঁদের অভিযোগ, সাধারণ মানের সরঞ্জাম দিয়ে অনুশীলন করতে হচ্ছে খেলোয়াড়দের। তবে আইসিসির তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের কাছে এই বিষয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।

টি ২০ বিশ্বকাপে ভারতের ম্যাচগুলি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতীয় দল গত বুধবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে। বিশ্বকাপের দলে থাকা সব ক্রিকেটাররাই অনুশীলন শুরু করে দিয়েছেন। অনুশীলনে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবকে ব্যাট করতে দেখা গিয়েছে। পাশাপাশি কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ডিয়াকেও বল করতে দেখা গিয়েছে। কিন্তু ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের অভিযোগ, সাধারণ মানের সরঞ্জাম দিয়ে তাঁদের অনুশীলন করতে হয়েছে। পিচ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রোহিতরা। তবে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দলের তরফ থেকে কোনও অভিযোগ জমা পড়েনি। কোনও দলের পক্ষ থেকে ক্যান্টিয়াগু পার্ক নিয়ে কোনও অভিযোগ আসেনি।

উল্লেখ্য, আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। এরপর ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। তারপর ভারতের ম্যাচ আছে আমেরিকা ও কানাডার বিরুদ্ধে। ১২ জুন আমেরিকা ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত, হার্দিকরা।

গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সন্দেশখালিতে ফের নদীভাঙন, বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কে স্থানীয়রা

আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস, সন্দেশখালিতে আটক বাংলাদেশি নাগরিক

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

সরকারি স্কুলের মেধাবীদের জন্য বিমান সফরের আয়োজন করলেন এই রাজ্যের মন্ত্রী

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

কয়লা পাচার মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি সহ মোট ১২ জনকে তলব ইডির