চোটের কারণে মাঠের বাইরেই থাকতে হবে কোর্তোয়াকে

Share:

নিজস্ব প্রতিনিধি : চোট পেয়ে এবার মাঠের বাইরেই থাকতে হবে রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়াকে। আগামী কয়েক সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। জানা গিয়েছে, রিয়াল মাদ্রিদের এই গোলকিপারের ডান হাঁটুর মিনিসকাসে চিড় ধরেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬ থেকে ৭ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে থিবো কোর্তোয়াকে। এই মরশুম শেষ হতে আর দুই মাস বাকি। ফলে কোর্তোয়ার মাঠে না খেলার সম্ভাবনাই বেশি। কোর্তোয়ার চোট নিয়ে রিয়াল মাদ্রিদের তরফে জানানো হয়েছে, ‘ আমাদের খেলোয়াড় থিবো কোর্তোয়ার ডান হাঁটুর মিনিসকাসে চিড় ধরেছে। কোর্তোয়ার বেশ ভালোই আঘাত লেগেছে। আগামী ৯ ও ১৭ এপ্রিল চ্যাম্পিয়ান্স লিগ কোয়ার্টার ফাইনালে ম্যানঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তাঁর আগে কোর্তোয়া ফিট হয়ে গেলে সেটাই হবে বিয়ালের জন্য স্বস্তির খবর।‘ তবে সাম্প্রতিক যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কোর্তোয়ার এত কম সময়ের মধ্যে ফিট হওয়া কঠিন।

গত বছর অগস্টে বাঁ হাঁটুতে চোট পেয়ে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন কোর্তোয়া। বাঁ হাঁটুতে চোটের কারণে এই মরশুমের পুরোটাই মাঠের বাইরে ছিলেন এই ফুটবলার। তবে এবার ডান হাঁটুর মিনিসকাসে চিড় ধরায় বেলজিয়াম তারকাকে নিয়ে চিন্তা বাড়ল রিয়াল মাদ্রিদের। চলতি বছরের ১৪ জুন শুরু হবে ইউরো কাপ। তার আগে কি পুরোপুরি ফিট হতে পারবেন এই বেলজিয়াম তারকা, এখন সেটাই দেখার।

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

কেরিয়ারে মাইলফলক! বক্সঅফিসে ১১৩ কোটির গণ্ডি পেরোল ইমরানের ‘আওয়ারাপান ২’

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

দার্জিলিং-কালিম্পং নয়, ঘুরে আসুন উত্তরবঙ্গের ‘টোদেই-তাংতা‘

Airtel-এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা জানেন? মিলবে আনলিমিটেড ডেটা

মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই ৪ উপায়ে গাছ হবে সবুজ

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের