যুদ্ধ হবে ৮ বছর আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার!

গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে হামলা চালাতে শুরু করেছে রাশিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। রুশ সেনাবাহিনী দেশটির রাজধানী কিয়েভ প্রায় দখলে নিয়ে নিয়েছে বললেই চলে। প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। বিভিন্ন মহল রাশিয়ার কাছে যুদ্ধ থামানোর জন্য আহবান জানানো হচ্ছে। কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন কিছুতেই কর্ণপাত করছেন না। হঠাৎ করেই যেন শান্তির পৃথিবীতে ফের নেমে এসেছে যুদ্ধ এবং ধ্বংসের ছায়া। 

তবে এই যুদ্ধের হওয়ার কথা নাকি ৮ বছর আগেই টের পেয়ে গিয়েছিলেন এক ক্রিকেটার। যিনি বর্তমানে আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য। তাঁর নাম হল জোফ্রা আর্চার। একটা সময় ইংল্যান্ড ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। শুধু তাই নয়, ২০১৯ সালে ইংরেজদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পিছনেও তাঁর যথেষ্ট অবদান ছিল। তবে চোট-আঘাতের জন্য বহুদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। চলতি আইপিএলে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। 

কিন্তু  আর্চারের ২০১৪ সালে করা টুইট অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। যেখানে ইংরেজ ক্রিকেটার লিখেছিলেন, ‘কাম অন রাশিয়া’। আর এখান থেকেই উঠছে প্রশ্ন। তাহলে কি সেই সময় কিছু বুঝতে পেরেছিলেন তিনি? তাঁর সেই টুইট কি বর্তমানের রাশিযা-ইউক্রেন যুদ্ধের কথা ঈঙ্গিত দিতে চেয়েছিল? এই সমস্ত প্রশ্নগুলিই এখন সর্বত্র ঘুরপাক খাচ্ছে।

২০১৪ সালে করা আর্চারের সেই টুইট এখন রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। সেই সঙ্গে বিষয়টা নিয়ে তৈরি হয়েছে গভীর জল্পনাও। 

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩