১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি:   প্রিয় ক্রিকেটারকে সামনে থেকে একবার দেখার, তাঁর সঙ্গে কথা বলার কিংবা ছুঁয়ে দেখার ইচ্ছা থাকে অসংখ্য ভক্তের মনে। টেলিভিশনের পর্দায় যাঁকে দেখে বড় হওয়া, যাঁর খেলার মুহূর্তে আনন্দে লাফিয়ে ওঠা, সেই প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পাওয়ার অনুভূতি যে কতটা আবেগের, তা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রিয় ক্রিকেটারকে একবার সামনে থেকে দেখার ইচ্ছা কতটা তীব্র হতে পারে, তারই নজির গড়লেন এক তরুণ ভক্ত।  হার্দিক পাণ্ড্যের সঙ্গে দেখা করার স্বপ্ন নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিলেন হাজার কিলোমিটারেরও বেশি পথ।  শেষ পর্যন্ত প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার পর যে ব্যবহার পেলেন তিনি, তা মন জয় করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিও এখন ভাইরাল। 

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হার্দিক পাণ্ড্যের সঙ্গে দেখা করার জন্য মুম্বই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে পায়ে হাঁটা শুরু করেন ওই ভক্ত। ভারতীয় দলের এই অলরাউন্ডারের সঙ্গে দেখা করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। দীর্ঘ পথ পেরিয়ে শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে (CoE) হার্দিকের সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি। রবি নামের লখনউয়ের বাসিন্দা সেই  যুবককে হার্দিক সাদরে গ্রহণ করেন।  তবে এই সাক্ষাৎ শুধু ছবি তোলা বা অটোগ্রাফ নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি।  ভক্তের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন হার্দিক। তাঁর বাড়ি ফেরার ব্যবস্থার বিষয়েও খোঁজ নেন এবং ফেরার ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। হার্দিকের এই মানবিক আচরণই বিশেষভাবে নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য একজন ভক্ত কতটা পরিশ্রম করতে পারেন, তা যেমন সামনে এসেছে, তেমনই ভক্তের আবেগকে সম্মান জানিয়ে হার্দিকের উদ্যোগও প্রশংসা কুড়িয়েছে।

 ভাইরাল হওয়া  ভিডিওতে হার্দিককে তাঁর  সেই ভক্তের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি রবিকে জিজ্ঞাসা করেন যে তাঁর কোনো প্রয়োজন আছে কিনা এবং তিনি তাঁকে সাহায্য করতে পারবেন কিনা। হার্দিক ভক্তকে আশ্বাস দেন যে তিনি শীঘ্রই তাঁর  সঙ্গে যোগাযোগ করবেন। নতুন করে চোটের কারণে হার্দিক বর্তমানে মাঠের বাইরে রয়েছেন।  বোলিং করার সময় তিনি এখনও ব্যথা অনুভব করছেন, যার ফলে মাঠে তার ফেরাতে বিলম্ব হচ্ছে। 

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের